News Flash

  • Home
  • Uncategorized
  • পিজি কোর্সে আসন বাড়ল এজিএমসিতে
Image

পিজি কোর্সে আসন বাড়ল এজিএমসিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে পিজি কোর্সে আরও ৩৮টি আসনের অনুমোদন মিলেছে৷ তাতে, নতুন সংযোজন হয়েছে প্যাথলজি এবং বায়োক্যামেস্ট্রি৷ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জানিয়েছেন, পূর্বে সরকারী মেডিক্যাল কলেজে পিজি কোর্সে ২৫টি আসনের অনুমোদন ছিল৷ এখন আরও ৩৮টি আসনের অনুমোদন মিলেছে৷ ফলে, আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারী মেডিক্যাল কলেজে পিজি কোর্সে মোট আসন সংখ্যা হবে ৬৩টি৷ এবিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিয়ে জানান, মাইক্রোবাওলজিতে পূর্বে ছিল ১টি আসন, বেড়েছে ২টি৷ অর্থোপেডিক্সে ছিল ২টি আসন, এখন আরো বেড়েছে ৩টি৷ ওবসটেট্রিক্স এন্ড গাইনোকলজিতে পূর্বে ছিল ২টি আসন, এখন আরো বেড়েছে ২টি৷ এনেসথেসিওলজিতে পূর্বে ছিল ২টি আসন, এখন যোগ হয়েছে আরও ২টি৷

রেডিওলজিতে ছিল ২টি, আরো বেড়েছে ৩টি আসন৷ জেনেরাল সার্জারিতে পূর্বে ছিল ২টি আসন, এখন আরও বেড়েছে ৭টি৷ ফরেন্সক মেডিসিনে ছিল ১টি আসন, এখন আরো বেড়েছে ২টি আসন৷ জেনেরাল মেডিসিনে পূর্বে ছিল ৪টি আসন, এখন আরো বেড়েছে ৭টি আসন এবং সায়কাট্রিতে ১টি আসন ছিল, এখন আরো যোগ হয়েছে ২টি আসন৷ তিনি আরও জানান, অপথালমলজি, পেডিয়াট্রিক্স এবং ওটরহাইনোলারিনগোলো কোন আসন বাড়েনি৷ স্বাস্থ্যমন্ত্রী জানান, প্যাথলজি এবং বায়োক্যামেস্ট্রি আগামী শিক্ষাবর্ষ থেকে পিজি কোর্স চালু হচ্ছে রাজ্যেও৷ এই দুটি বিভাগে ৪টি করে আসনের অনুমোদন মিলেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top