News Flash

  • Home
  • Uncategorized
  • ‘সমকামী’ মন্তব্যের জেরে নিঃশর্ত ক্ষমা চাইলেন শ্যানন গ্যাব্রিয়েল
Image

‘সমকামী’ মন্তব্যের জেরে নিঃশর্ত ক্ষমা চাইলেন শ্যানন গ্যাব্রিয়েল

লন্ডন ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : সেন্ট লুসিয়ায় ‘সমকামী’ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল। সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি একদিনের ম্যাচে তাঁকে নির্বাসিত করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।ঘটনা, সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন জো রুটকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলের কথা স্টাম্প মাইক্রোফোনে ধরা না পড়লেও উত্তরে রুটকে বলতে শোনা যায় \”সমকামী হওয়ার মধ্যে কোনও অপরাধ নেই\”। যা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে। শ্যানন এমন কিছু বলেছিলেন যার প্রেক্ষিতে রুট ‘সমকামী’ প্রসঙ্গ তুলে আনেন। শ্যাননের এই মন্তব্যের জন্য মাঠেই তাঁকে সতর্ক করেন আম্পায়ার। টেস্ট চলাকালীনই আইসিসি-র কোড অব কনডাক্টের ২.১৩ ধারায় দোষী সাব্যাস্ত হন তিনি।

দুই ফিল্ড আম্পায়ার রড টাকার ও কুমার ধর্মসেনা ম্যাচ রেফারির কাছে গ্যাব্রিয়েলের বিরুদ্ধে আইসিসি-র আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই ম্যাচ রেফারি জেফ ক্রো গ্যাব্রিয়েলকে চারটি একদিনের ম্যাচে নির্বাসিত করেন৷ শাস্তি হিসাবে তাঁর ম্যাচ ফি-র ৭৫শতাংশ জরিমানা করা হয়৷ একই সঙ্গে ৩ ডিমেরিট পয়েন্ট যোগ হয় গ্যাব্রিয়েলের। ম্যাচ শেষে গ্যাব্রিয়েল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন৷ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম চারটি ম্যাচে মাঠে নামতে পারবেন না গ্যাব্রিয়েল শ্যানন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top