News Flash

  • Home
  • Uncategorized
  • কালভার্ট সংস্কারের দাবীতে পথ অবরোধের শিকার স্বাস্থ্যমন্ত্রী
Image

কালভার্ট সংস্কারের দাবীতে পথ অবরোধের শিকার স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ কালভার্ট সারাইয়ের দাবির ভিত্তিতে আহূত পথ অবরোধের মুখে পড়তে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণকে৷ শহরের দক্ষিণে ক্যাম্পেরবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে৷ মন্ত্রীর আশ্বাসের পর পথ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা৷ জানা গেছে, রাজধানী শহরের দক্ষিণে ক্যাম্পেরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি ভাঙ্গা কালভার্ট পড়েছিল৷ সারাইয়ের কোনও নামই নেওয়া হচ্ছিল না বলে এলাকাবাসীরা সংশ্লিষ্ট আধিকারিকদের বিরূদ্ধে ক্ষোভ উগরে দেন৷ তারা আরও বলেন, এই ভাঙা কালভার্টের ফলে প্রতিদিন এলাকার মানুষের পক্ষ চলাচল করা অসুবিধে হয়ে পড়েছেল৷ প্রতিদিনই ঘটতো দুর্ঘটনা৷

কালর্ভাটটি দ্রুত সারাই করার জন্য বার বার এলাকাবাসীদের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছে৷ কিন্তু তাদের কথা কর্ণপাত করেনি প্রশাসন, অভিযোগ করেন এলাকাবাসীরা৷এত একপ্রকার বাধ্য হয়েই কালর্ভাট সারাইয়ের দাবিতে বুধবার সকালে পথ অবরোধে বসেন শহরের দক্ষিণে ক্যাম্পেরবাজার এলাকার বাসিন্দারা৷ জানা গেছে, ওই অবরোধের মুখে পড়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণের কনভয়৷ দীর্ঘক্ষণ এলাকাবাসী এবং স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে কথা হয়৷ শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পর পথ অবরোধমুক্ত করে আন্দোলনকারীরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top