News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে, প্রশ্ণের মুখে আইন শৃঙ্খলা
Image

রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে, প্রশ্ণের মুখে আইন শৃঙ্খলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ পৃথক স্থানে গত চবিবশ ঘন্টায় নারী সংক্রান্ত তিনটি ঘটনা প্রমাণ করে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে৷ দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একজনকে গণধর্ষণ করা হয়েছে৷ সেই সাথে আরও এক কিশোরীকে অপরহণ করা হয়েছে৷ তাছাড়া প্রাকাশ্যে রাস্তায় এক যুবতীর শ্লীলতাহানির ঘটনা ঘটল৷ প্রতিটি ঘটনারই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷


সংবাদে প্রকাশ, অমরপুরের সারবং এলাকায় দুই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় সাত যুবক৷ তারা নাবালিকাদের একটি জঙ্গলে নিয়ে যায়৷ অপহরণকারীদের কবল থেকে এক নাবালিকা পালিয়ে বাঁচলেও অপর নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই ব্যাপার পরে ধর্ষিতা নাবালিকা তার পরিবারের লোকদের গোটা বিষয়টি জানায়৷ অভিভাবকরা থানায় একটি মামলা রুজু করেন৷ মামলার নম্বর ৯/১৯৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩৭৬ (ডি), ৩৫৪ এবং পক্সো আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক৷ পুলিশ মামলা নিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তিনজনকে৷ তারা হল যজ্ঞরাম রিয়াং, বিজয় কুমার ত্রিপুরা এবং রতনমমি জমাতিয়া৷ বাকিদের ধরতে পুলিশ তল্লাসি অভিযান চালিয়ে যাচ্ছে৷


অন্যদিকে, সাব্রুমে বুল্লি মগ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে অভিযোগ সে এক নাবালিকাকে অপহরণ করেছে৷ তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ মামলার নম্বর ৮/১৯৷ মামলাটি হয়েছে, ভারতীয় দন্ডবিধির ৩৬৬(ক) এবং ৩৪ ধারা মোতাবেক৷ এদিকে, বোধজংনগর থানার আধীন ত্রিনাথ এলাকায় এক যুবতীকে প্রকাশ্যে রাস্তায় শ্লীলতাহানি করেছে এক যুবক৷ তার নাম বিশাল ভৌমিক৷ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩৫৪ এবং ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top