News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ কালো পতাকা নিয়ে মিছিল জোট শরিক আইপিএফটির
Image

নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ কালো পতাকা নিয়ে মিছিল জোট শরিক আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ ফেব্রুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে এবার আন্দোলনে শামিল বিজেপির জোট শরিক আইপিএফটি৷ বুধবার সকালে বিশ্রামগঞ্জে কালো পতাকা হাতে নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে দলীয় কর্মী সমর্থকরা৷ নেতৃত্ব দিয়েছেন রামমোহন দেববর্মা৷
নাগরিকত্ব বিল ইস্যুতে জ্বলছে গোটা পূর্বোত্তর৷ এর প্রভাব পড়েছে বিশ্রামগঞ্জও৷ আঞ্চলিক দ্রদলগুলি বিলের বিরোধীতা করে সোচ্চার হলেও বিজেপি জোট শরিক আইপিএফটি এতদিন নীরব ছিল৷ শেষ পর্যন্ত আজ এনসির দল বিশ্রামগঞ্জে রীতিমতো ভারত সরকারের বিরোধীতা করে কালো পতাকা নিয়ে সুবিশাল মিছিল করে সোচ্চার হয়৷ আইপিএফটির এই সুবিশাল মিছিল দেখে গোটা বিশ্রামগঞ্জবাসী হতভম্ব হয়ে পড়ে৷ ২০১৬ সালে ভারত সরকার নাগরিকত্ব আইন সংশোধন করার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু, প্রায় দুই বছর কেটে যাওয়ার পরও ভারত সরকার সেই সিদ্ধান্তকে কার্যকর করছে না৷ এরই প্রতিবাদে আজ বিশ্রামগঞ্জে আইপিএফটি কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়৷ মিছিল পাথালিয়াঘাট এবং বিশ্রামগঞ্জে অলিগলি পরিক্রমা করেছে৷


আগরতলা সংযোজন ঃ বুধবার নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পেশ না হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছে জনজাতিভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ৷ বিশেষ করে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী কনাট সাংমা, শিবসেনা নেতা উদ্ধভ ঠাকরে সহ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং অন্যান্য সাংসদদের তীব্র বিরোধীতার মুখে কেন্দ্রীয় সরকার এই বিল পেশ করতে আপতত ব্যর্থ৷ টিএসএফ এজন্য সহযোগী দল ও নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন৷


টিএসএফের সাধারণ সম্পাদক সুনীল দেববর্মা জানিয়েছেন, নেসো এনিয়ে ২০১৬ সাল থেকেই আন্দোলন জারি রেখেছে৷ বিজেপি জোট সরকার হলেও অনেকেই এই বিষয়ে সমর্থন করেছে টিএসএফকে৷ বুধবার এজন্য তিনি তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি জানান, এই ইস্যুতে গত আট জানুয়ারী আন্দোলন করতে গিয়ে জিরানীয়ার মাধববাড়ি এলাকায় যারা আহত হয়েছেন তাদের আন্দোলনও এই মুহুর্তে ব্যর্থ হয়েছে বলে মনে করি না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top