News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দু’জন সৈনিক, পাল্টা হামলায় খতম হিজবুল জঙ্গি
Image

পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দু’জন সৈনিক, পাল্টা হামলায় খতম হিজবুল জঙ্গি

শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডার মধ্যেই নিরাপত্তা রক্ষী বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলা| দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরা অঞ্চলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন শহিদ হয়েছেন একজন প্যারা মিলিটারি কম্যান্ডো-সহ দু’জন সৈনিক| এছাড়াও নিরাপত্তা রক্ষী বাহিনীর পাল্টা হামলায় খতম হয়েছে একজন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম হল, পুলওয়ামা জেলার বেগমবাগ-এর বাসিন্দা হিজবুল মুজাহিদিন জঙ্গি হিলাল আহমেদ| শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াই সমাপ্ত হয়েছে| জঙ্গিদের গুলিতে শহিদ দু’জন সৈনিকের নাম হল-সিপাই বলজিত্ সিং এবং ১০ প্যারা মিলিটারি কম্যান্ডো নায়েক সানিদ| এছাড়াও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হয়েছেন হাবলদার চন্দর পাল| রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে|

সেনবাহিনী এবং জম্মু ও কাশ্মীরে পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রত্নিপোরা অঞ্চলে লুকিয়ে রয়েছে ৩-৪ জন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত তিনটে থেকে রত্নিপোরা অঞ্চলে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, ১০ প্যারা মিলিটারি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও পাল্টা গুলি চালাতে থাকেন| জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হন সিপাই বলজিত্ সিং এবং ১০ প্যারা মিলিটারি কম্যান্ডো নায়েক সানিদ| এছাড়াও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হন হাবলদার চন্দর পাল| ৩ জন সৈনিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীনগরের বাদামিবাগে অবস্থিত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সা চলাকালীন প্রাণ হারিয়েছেন সিপাই বলজিত্ সিং এবং ১০ প্যারা মিলিটারি কম্যান্ডো নায়েক সানিদ| গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন হাবলদার চন্দর পাল| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিরাপত্তা রক্ষী বাহিনীর পাল্টা গুলিতে খতম হয়েছে একজন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র| শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াই চলাকালীন বাকি সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top