News Flash

  • Home
  • Uncategorized
  • অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলা : পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন রাজীবের
Image

অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলা : পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন রাজীবের

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলায় রাজীব সাক্সেনাকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানাল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন জানালেন রাজীব সাক্সেনা| গত ৮ ফেব্রুয়ারি রাজীব সাক্সেনাকে আরও ৪ দিনের হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| প্রায় এক দশক পুরনো অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি মামলার অন্যতম অভিমুক্ত দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা| গত জানুয়ারি মাসে ভারতে প্রত্যর্পণ করার পরই রাজীব ও অপর অভিযুক্ত দীপক তলোয়ারকে গ্রেফতার করেছিল ইডি| এরপর দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হলে রাজীবকে প্রথমে ৪ দিনের ইডি হেফাজতে পাঠানো হয়| এরপর গত ৪ ফেব্রুয়ারি রাজীবকে আরও ৪ দিনের হেফাজতে নেয় ইডি| ৪ দিনের হেফাজতের সময়সীমা শেষ হলে, গত শুক্রবার ফের রাজীবকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি| এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আবেদন মঞ্জুর করে রাজীব সাক্সেনাকে আরও ৪ দিন ইডি-র হেফাজতে পাঠায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| মঙ্গলবার আবারও হেফাজতের সময়সীমা শেষ হয়| এদিন রাজীব সাক্সেনাকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয়| কিন্তু, পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি ইডি| আদালতে ইডি-র পক্ষ থেকে জানানো হয়, ‘রাজীব সাক্সেনাকে আমরা পুনরায় হেফাজতে নিচ্ছি না|’ পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছেন রাজীব সাক্সেনা| আদালতে রাজীব জানান, তিনি একজন লিউকেমিয়া রোগী এবং এলএনজেপি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন|

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় অন্যতম অভিযুক্ত, ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতে প্রত্যর্পণ করা হয়| তাঁকে জেরা করেই রাজীব সাক্সেনার নাম উঠে আসে| জানা যায়, ঘুষের টাকা পাচার করতে টিউনিশিয়া, মরিশাস এবং দুবাইয়ে একাধিক সংস্থা রাতারাতি গজিয়ে উঠেছিল| তাতে সামিল ছিল রাজীবের তিনটি সংস্থাও| এই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে গৌতম খৈতানেরও| এই মুহূর্তে ইডি-র হেফাজতে রয়েছেন গৌতম|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top