News Flash

  • Home
  • Uncategorized
  • বিসিসিআই-র অনূর্ধ্ব-২৩ একদিনের লিগে মুম্বই দলে অর্জুন তেন্ডুলকর
Image

বিসিসিআই-র অনূর্ধ্ব-২৩ একদিনের লিগে মুম্বই দলে অর্জুন তেন্ডুলকর

মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : অনূর্ধ্ব-২৩ রাজ্য দলে জায়গা করলেন অর্জুন তেন্ডুলকর৷ অনূর্ধ্ব-১৯ পর্যন্ত বয়সভিত্তিক পর্যায়ে মুম্বই দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আগেই৷ এবার সুযোগ পেলেন অনূর্ধ্ব-২৩ রাজ্য দলে৷আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে জয়পুরে শুরু হচ্ছে বিসিসিআই-এর অনূর্ধ্ব-২৩ একদিনের লিগ৷ মুম্বইয়ের ১৫ জনের দলে জায়গা করে নিলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর৷ মূলত ডিওয়াই পাতিল টি-২০ কাপ ও আরএফএস তল্যারখান স্মৃতি আমন্ত্রণী টুর্নামেন্টের নজর কাড়া পারফরম্যান্সের সুবাদেই রাজ্য দলে সুযোগ পেলেন অর্জুন৷অর্জুনের সুযোগ পাওয়া নিয়ে মুম্বইয়ের অনূর্ধ্ব-২৩ কোচ অমিত পাগনিস বলেন, ‘ তল্যারখান স্মৃতি টুর্নামেন্টে স্লগ ওভারে দারুণ বল করেছে অর্জুন৷

বিশেষ করে এমসিএ কোল্টসের বিরুদ্ধে ইনিংসের ১৮ ও ২০ তম ওভারে বল করতে এসে অর্জুন খরচ করেছে মাত্র ৫ রান৷ যশস্বী জসওয়ালের গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছে ও৷ দু’টি ট্রায়াল ম্যাচেও ভালো বল করেছে অর্জুন৷ দু’টি করে উইকেট নিয়েছে৷ ইয়র্কার, বাউন্ডার, স্লোয়ার, সব ধরণের বৈচিত্র্য রয়েছে ওর বোলিংয়ে৷’


তার আগে কেসি মহিন্দ্রা শিল্ডে বিজয় মঞ্জরেকর একাদশের বিরুদ্ধে বিজয় মার্চেন্ট একাদশের হয়ে ৭০ রানে ৬টি উইকেট নেন জুনিয়র তেন্ডুলকর৷অনূর্ধ্ব-২৩ মুম্বই স্কোয়াড: জয় বিস্তা (অধিনায়ক), হার্দিক তামোরে (উইকেটকিপার), সুবেদ পারকর, চিন্ময় সুতার, সিদ্ধার্থ আকরে, কার্শ কোঠারি, তানুশ কোতিয়ান, আকিব কুরেশি, অঞ্জদীপ ল্যাড, ক্রুথিক হানাগাবাদি, আকাশ আনন্দ, আমন খান, অথর্ব আঙ্কোলেকর, অর্জুন তেন্ডুলকর ও সিরাত পাতিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top