News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা হোম থেকে নিখোঁজ মা ও সন্তান উদ্ধার উদয়পুরে
Image

আগরতলা হোম থেকে নিখোঁজ মা ও সন্তান উদ্ধার উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহরের শ্যামলীবাজার হোম থেকে পালিয়ে গিয়েছে মা ও সন্তান৷ পরে তাদের উদ্ধার করা হয়েছে উদয়পুর থেকে৷ উদয়পুর আদালত চত্বরে তাদের সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়৷ আর কে পুর থানার পুলিশ তাদের থানায় নিয়ে যায়৷ খবর দেওয়া হয় আগরতলা মহিলা থানায়৷ পূর্ব আগরতলা মহিলা থানার একটি পুলিশ টিম সেখানে গিয়ে তাদের আগরতলায় নিয়ে আসে৷ জানা গিয়েছে, ওই মহিলা ও তার সন্তানকে সম্প্রতি পুলিশ বহিঃরাজ্য থেকে এখানে নিয়ে আসে৷

ওই মহিলা তার সন্তানকে নিয়ে অন্য এক যুবকের সাথে পালিয়ে গিয়েছিল প্রণয়ের সম্পর্কের সূত্রে৷ পুলিশ তথ্য তল্লাসী চালিয়ে বহিঃরাজ্য থেকে তাদের উদ্ধার করে৷ মহিলা ও তার সন্তানকে শ্যামলীবাজার হোমে রাখা হয়েছিল৷ কিন্তু, শুক্রবার আচমকা ওই মহিলা ও তার সন্তান হোম থেকে উধাও হয়ে যায়৷ বহু জায়গায় তল্লাসী চালিয়ে না পেয়ে পরে হোম কর্তৃপক্ষ পূর্ব আগরতলা মহিলা থানায় একটি মিসিং ডায়রি করে৷ সেই মোতাবেক পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছে৷ শেষে উদয়পুর থেকে তাদের উদ্ধার করা হয়৷ প্রশ্ণ উঠেছে কিভাবে ওই মহিলা তার সন্তানকে নিয়ে হোম থেকে বেরিয়ে গিয়েছে৷ হোমের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top