News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির আদালতে জামিনের আবেদন ক্রিশ্চিয়ানের, পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি
Image

দিল্লির আদালতে জামিনের আবেদন ক্রিশ্চিয়ানের, পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), উভয় তদন্তকারী সংস্থার মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন জানালেন অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলার মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেল| শুক্রবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সিবিআই এবং ইডি-র মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়েছেন ক্রিশ্চিয়ান মিশেল| ক্রিশ্চিয়ানের আবেদন শুনতে সম্মতিও হয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| ক্রিশ্চিয়ান জামিন পাবেন কি পাবেন না, তা জানা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার)| ওই দিনই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে|

ভিভিআইপিদের জন্য চপার কিনতে ২০১০ সালের ব্রিটিশ সংস্থা অগাস্টা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল ইউপিএ সরকার| তিন হাজার ছ’শো কোটি টাকার চুক্তিতে ১২টি হেলিকপ্টার কেনার কথা ছিল| কিন্তু, ২০১৩ সালের প্রথম দিকে অভিযোগ উঠতে শুরু করে, আগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তিতে ঘুষের লেনদেন রয়েছে| নাম জ়ডায় তত্কালীন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর| সিবিআই গ্রেফতার করেছিল ত্যাগীকে। পরে বিতর্কের মুখে চপার চুক্তি বাতিল করে মনমোহন সিং সরকার| তদন্তে উঠে তিন মধ্যস্থতাকারীদের মধ্যে একজন হল ক্রিশ্চিয়ান মিশেল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top