News Flash

  • Home
  • Uncategorized
  • রবার্টের অন্তর্বর্তী জামিন, ৬ ফেব্রুয়ারি যেতে হবে ইডি-র দফতরে

রবার্টের অন্তর্বর্তী জামিন, ৬ ফেব্রুয়ারি যেতে হবে ইডি-র দফতরে

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): অর্থ তছরুপ মামলায় গত ২ ফেব্রুয়ারি সাময়িকের জন্য স্বস্তি পান ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা| আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্ট বঢরাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এযাবত্ রবার্টকে গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা| তবে, ৬ ফেব্রুয়ারি (ৱুধবার) রবার্টকে ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| ইডি-র দফতরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট|


লণ্ডনের ব্রায়ানস্টন স্কোয়ারে ১.৯ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি ক্রয়ের ঘটনায় অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত রবার্ট বঢরা| ইডি-র অভিযোগ, রবার্টই ওই সম্পত্তির মালিক| তদন্তকারী সংস্থা জানিয়েছে, তাঁদের কাছে খবর এসেছে, লণ্ডনে একাধিক সম্পত্তি রয়েছে রবার্টের| সূত্রের খবর, দেশে ফেরার পরই ৬ ফেব্রুয়ারি তদন্তে সহযোগিতা করবেন রবার্ট| নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে রবার্ট অবশ্য জানিয়েছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানো হচ্ছে|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top