News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশার জেরে দিল্লিতে ব্যাহত রেল-বিমান পরিষেবা, ফের দুর্ভোগে যাত্রীরা
Image

ঘন কুয়াশার জেরে দিল্লিতে ব্যাহত রেল-বিমান পরিষেবা, ফের দুর্ভোগে যাত্রীরা

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি. স.): গত কয়েকদিনের মতো সোমবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী দিল্লি। কমেছে দৃশ্যমানতা। আর তার জেরেই এদিন রাজধানীতে ব্যাহত হল রেল ও বিমান পরিষেবা। সাতাশটি ট্রেন দেরিতে চলার পাশাপাশি অনেকগুলি বিমান দেরিতে চলেছে এদিন। চলতি মরশুনের গড় তাপমাত্রার এক ডিগ্রি নিচে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াসে।
দিল্লির রেল দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন গড়ে তিন-চার ঘন্টা দেরিতে চলেছে মালদহ-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস ও এলাহাবাদ-নয়াদিল্লি দুরন্ত সহ ২৭টি ট্রেন। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে পাঁচটায় সফদরজংয়ে দৃশ্যমানতা ছিল ২০০ মিটার, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল সাড়ে আটটায় দৃশ্যমানতা হয় ১০০ মিটার।

সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পালামের দৃশ্যমানতা কমে মাত্র ৫০ মিটার হয়ে যাওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাহত হয় বিমান চলাচল। দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, অতিরিক্ত কুয়াশার জেরে ডিপার্চার পয়েন্টেই বেশ কয়েকটি বিমান আটকে রাখা হয়, যার ফলে দেরিতে চলেছে বিমানগুলি। তবে কোনও বিমান পরিবর্তন বা বাতিল করা হয়নি বলেও জানিয়েছে ওই সূত্র। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top