News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন আন্না হাজারে, পদ্মভূষণ ফেরাতে চান বিশিষ্ট সমাজকর্মী
Image

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন আন্না হাজারে, পদ্মভূষণ ফেরাতে চান বিশিষ্ট সমাজকর্মী

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ‘আমার কিছু হয়ে গেলে দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|’ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই এমন মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজকর্মী তথা গান্ধীবাদী নেতা আন্না হাজারে| এক ধাপ এগিয়ে আন্না হাজারে এবার জানালেন, ‘প্রেসিডেন্টের কাছে আমি পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দেব|’ লোকসভা নির্বাচন শিয়রে| তার আগে লোকপাল নিয়োগের দাবিতে ফের অনশনে বসেছেন আন্না হাজারে| গান্ধীবাদী নেতা জানিয়েছেন, দুর্নীতি থেকে মুক্তির জন্য এই বয়সে অনশনে বসতে হয়েছে তাঁকে| মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্ধিতে গত বুধবার থেকে অনশনে রয়েছেন ৮১ বছর বয়সী এই সমাজকর্মী|


অনশন মঞ্চ থেকে আন্না জানালেন, ‘প্রেসিডেন্টের কাছে পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দেব আমি| পদ্মভূষণ পুরস্কারের জন্য আমি কাজ করিনি| যে সময় আমি সমাজের জন্য এবং দেশের জন্য কাজ করেছিলাম, তখন এই পুরস্কার দেওয়া হয়েছিল| যদি দেশ ও সমাজের এই অবস্থাই থাকে, তবে এই পুরস্কার রেখে দেওয়া কি উচিত?’ উল্লেখ্য, ২০১১ সালে আন্না হাজারের নেতৃত্বেই দেশে দুর্নীতির বিরোধী সবচেয়ে বড় আন্দোলনটি হয়| তখন ক্ষমতাসীন ছিল ইউপিএ-২ সরকার| একের পর এক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করলে, জন লোকপাল বিলের দাবিতে আন্দোলনে নামেন তিনি| কেন্দ্রে লোকপাল ও রাজ্যগুলিতে লোকায়ুক্ত নিয়োগের দাবি তোলেন তিনি| ২০১৩ সালে সংসদে লোকপাল আইন পাশ হয়ে যায়| কিন্তু, লোকপালের নিয়োগ এখনও হয়নি| এমতাবস্থায় গত ৩০ জানুয়ারি থেকে নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন আন্না হাজারে| প্রসঙ্গত, ১৯৯২ সালের পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন আন্না হাজারে| 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top