News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা, জিরানীয়া ও উদয়পুর সহ ৪৫টি স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই

আগরতলা, জিরানীয়া ও উদয়পুর সহ ৪৫টি স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই

মালিগাঁও, ২ ফেব্রুয়ারি৷৷ রেল যাত্রীদের জন্য স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ আগরতলা, জিরানীয়া এবং উদয়পুর সহ মোট ৪৫টি স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে৷ দুইটি শ্রেণী বিভক্ত স্টেশনগুলিকে বিভক্ত করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ‘এ’ক্যাটিগরিতে রয়েছে, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, কাটিহার, নিউ আলিপুরদুয়ার, শিলিগুড়ি, নিউ কোচবিহার, লামডিং, শিলচর, কিষাণগঞ্জ, রঙ্গিয়া৷ ‘বি’ ক্যাটিগরিতে রয়েছে, কোকরাঝাড়, আগরতলা, মারিয়ানি, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়৷ এছাড়াও চাপরমুখ, লাঙ্কা, ফালাকাটা, জিরানিয়া, দার্জিলিং, ঘুম, উদয়পুর, নাহারলাগুন স্টেশনে ওয়াই-ফাই পরিষেবা চালু করা হচ্ছে৷


এক বিবৃতিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, লক্ষ লক্ষ দেশবাসীর সঙ্গে যোগাযোগের উদ্দেশে রেলওয়ে স্টেশনগুলিতে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করার পরিকল্পনা ানওয়া হয়েছে৷ ভারতীয় রেলওয়ে সমগ্র দেশব্যাপী ছড়ানো অপ্ঢিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দেবার পরিকল্পনা করেছে৷ ভারতীয় রেলওয়ে এই পরিষেবা চালুর জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে একটি ‘মৌ’ স্বাক্ষর করে৷ এই চুক্তি অনুযায়ী ত্রিশ মিনিট বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে৷ জানুয়ারি ২০১৬-তে মুম্বাই সেন্ট্রাল স্টেশনে প্রথম বিনামুল্যেওয়াই-ফাই পরিষেবা চালু করা হয়৷ বর্তমানে ভারতীয় রেলওয়ের ৭২১টি রেল স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পাওয়া যাচ্ছে৷ ভারতীয় রেলওয়ের অধিগৃহীত একটি কোম্পানি রেলটেল সারা দেশে গুগলের সহযোগিতায় বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা রূপায়ণের কাজ করছেন৷ এই বছর মার্চ মাসের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরও ১৪টি স্টেশনে, যেমন হোজাই, নিউ বঙ্গাইগাঁও, দিফু, জলপাইগুড়ি, সামসি, আরারিয়া কোর্ট, ধূপগুড়ি ইত্যাদিতে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে৷ পরবর্তী সময়ে ধাপে ধাপে পরিকল্পিতভাবে আরও বাদবাকি ৩৫১টি স্টেশনে চালু করা হবে৷


ভারতীয় রেলওয়ের দ্বারা সৃষ্ট দেশব্যাপী অপ্ঢিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতবাসীর সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগের সুবিধাই এই প্রকল্প সার্থকতার মূল চাবিকাঠি৷
এখানে উল্লেখ করা যেতে পারে যে, ভারতীয় রেলওয়েতে প্রতি ঘণ্টায় ১০০ কিলােমিটারের বেশি গতিতে চলা ট্রেনে নিরবচ্ছিন্নভাবেওয়াই-ফাই ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনার অন্তর্গত গত মাসে ২০৫০১/২০৫০২ আগরতলা-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস ট্রেনে ইতিমধ্যে ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top