News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য এসটিএফ-এর, কেরল থেকে গ্রেফতার বর্ধমান বিস্ফোরণ মামলার আরও এক জেএমবি জঙ্গি
Image

সাফল্য এসটিএফ-এর, কেরল থেকে গ্রেফতার বর্ধমান বিস্ফোরণ মামলার আরও এক জেএমবি জঙ্গি

তিরুবনন্তপুরম ও কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি.স.): বর্ধমান বিস্ফোরণ মামলার আরও এক জঙ্গিকে কেরল থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)| কেরল পুলিশ এবং কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ উদ্যোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর এক জঙ্গিকে| ধৃত জঙ্গির নাম হল, আব্দুল মতিন| শুক্রবার কেরলের মাল্লাপুরম গ্রেফতার করা হয়েছে জেএমবি জঙ্গি আব্দুল মতিনকে| ধৃত জঙ্গির বাড়ি অসমের বড়পেটা জেলার চাপরবোরী থানার অন্তর্গত করাগরাইগাঁওয়ে| বর্ধমান বিস্ফোরণের সময় অন্যান্য জঙ্গিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিল আব্দুল মতিনও| বিস্ফোরণের পরই পালিয়ে যেতে সক্ষম হয় সে|

অবশেষে গ্রেফতার করা সম্ভব হল জেএমবি জঙ্গি আব্দুল মতিনকে| কলকাতা পুলিশের এসটিএফ সূত্রের খবর, কেরল পুলিশ এবং কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ উদ্যোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে জেএমবি জঙ্গি আব্দুল মতিনকে| ধৃত জঙ্গিকে ৮ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতায় নিয়ে আসছে কলকাতা পুলিশের এসটিএফ|
এসটিএফ সূত্রের খবর, বর্ধমান বিস্ফোরণ মামলার অন্যান্য অভিযুক্তদের মতোই সিমুলিয়া মাদ্রাসা এবং মোকিমনগর মাদ্রাসা থেকে প্রশিক্ষণ নিয়েছিল আব্দুল মতিন| ২০১০ সালে কালিয়াচকের শেরশাহ মাদ্রাসা থেকে পড়াশোনা করার সময় থেকে সক্রিয় জেএমবি সদস্য আব্দুল| নাসিরুল্লাহ, মৌলাহা ইউসুফ, সৈইদুল, জাহিদুল, সৈকুল-সহ অন্যান্যদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ধৃত জঙ্গি আব্দুল মতিন| বিস্ফোরণের পর সে পালিয়ে গেলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়ে গেল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top