News Flash

  • Home
  • Uncategorized
  • রেগা প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ সাংসদ জীতেন্দ্র চৌধুরীর
Image

রেগা প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ সাংসদ জীতেন্দ্র চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ রেগা নিয়ে বিস্তর অভিযোগ আনার পাশাপাশি মঙ্গলবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাখদ্বশ করলেন জিএমপি সভাপতি৷ তাঁর কথায় শুধু রেগা নয় রাজ্যে এখন জোর করিয়ে নির্বাচিত সদস্যদের পদত্যাগ করিয়ে ক্ষমতা দখলের রাজত্ব চলছে৷ এদিন আমবাসায় রাজ্যের বিরোধী দলনেতাকে কর্মসূচিতে বাধা দেবার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সংসদ জীতেন্দ্র চৌধুরী৷


এক সাংবাদিক সম্মেলনে জিএমপি সভাপতি তথা সংসদ জীতেন্দ্র চৌধুরী বলেছেন, রাজ্যে গণতন্ত্রকে জবাই করে দিয়ে মুখ্যমন্ত্রী এখন পশ্চিমবাংলার আরামবাগে একটি জনসভায় গণতন্ত্র উদ্দারের জন্য গলা ফাঁটাচ্ছন৷ অন্যদিকে বিশেষ করে রাজ্যের দক্ষিণ, গোমতী এবং পশ্চিম জেলায় রেগা নিয়ে শাসক দলের বিরুদ্দে অভিযোগ এনে বলেছেন, আশ্চর্যজনকবাবেই এখন মাতববরদের দৌলতে গরিব অংশের জনগণ অবহেলিত হচ্ছে৷ ড্রজার দিয়ে মাটি কাটিয়ে নেবার মতো তথ্য দিয়ে তিনি বলেছেন, কার্যত এই ক্ষেত্রে গরিব অংশের জনগণের অধিকাংশ শ্রম দিবসের টাকাই হাপিজ করে দেওয়া হচ্ছে৷ সার্বিকভাবে এবিষয়গুলো তিনি রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়েছেন এবং সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী যদি বিষয়গুলি খতিয়ে দেখেন, তবে রাজ্যের মানুষেরই মঙ্গল বলে তিনি জানান৷


এদিকে গত ২০ ডিসেম্বরের একটি ঘটনাকে টেনে বললেন, কৈলাসহরের রাচিটিলার মোট ২৩ পরিবারের ৯৮ জনকে ধর্মান্তরিত করনের একটি অভিযোগ ছিল৷ সোমবার এই ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন তিনি এবং দলের অন্যান্যরা৷ মঙ্গলবার ফিরে এসে অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি এধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন৷ পাশাপাশি হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদের নামে অভিযোগে এনে বলেচেন, এই দেশ যে ধর্ম নিরপেক্ষ দেশ এটা তাদের জেনে রাখা উচিত৷ তিনি ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা যাতে নষ্ট না হয় এব্যপারেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন৷ অন্যদিকে গত ২৬ জানুয়ারির একটি ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, হিবধায়ক রামপদ জমাতিয়ার উপস্থিতিতে একটি পরম্পরাগত অনুষ্ঠানে রাজ্যের একটি অংশকে অপমানই করা হয়েছ৷ এতে সাম্প্রদায়িক সোহার্য নষ্ট হয় বলেও তিনি মনে করেন৷ সার্বিকভাবে রাজ্য এখন দুর্ভিক্ষের অবস্তা নয়, সরাসরি দুর্ভিক্ষ চলছে বলেই অভিযোগ আনলেন তিনি৷


টানা অভিযোগ এনে সাংসদ জীতেন্দ্র চৌধুরী আরও বলেছেন, রাজ্যে এধরনের বিভিন্ন অভাব অভিযোগের ঘটনা চলতে থাকলেও সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি কোনও এক অনু,টানে বলেছেন নির্বাচনি প্রতিশ্রুতির অর্ধেক ইতিমধ্যেই পুরন করা হয়েছে সংবাদ পত্রের সূত্র ধরে তাঁর বক্তব্য, তবে তো যারা আশায় ছিলেন কিচু একটা পাবেন বলে তাতেও জল ঢেলে দিলেন তিনি৷ এদিন রাজ্যের সার্বিক পরিস্থিতির কথা সংসদেও আনবেন বলে জানালেন সংসদ জীতেন্দ্রবাবু৷ তার কথায়, সংসদে এধরনের বিষয় না আনা হলে শুধুমাত্র এই দলের পক্ষ থেকে নয়, রাজ্যের গণতনেতঙ্গরর জন্যও বিষয়গুলি জরুরি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top