News Flash

  • Home
  • Uncategorized
  • গরিবি হটাও প্রতিশ্রুতির মতোই দশা হবে রাহুলের গরিবদের জন্য ন্যূনতম আয়ের প্রতিশ্রুতির, খোঁচা মায়াবতীর
Image

গরিবি হটাও প্রতিশ্রুতির মতোই দশা হবে রাহুলের গরিবদের জন্য ন্যূনতম আয়ের প্রতিশ্রুতির, খোঁচা মায়াবতীর

লখনউ, ২৯ জানুয়ারি (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হলেন বহুজন সমাজ পার্টির (বসপা) সুপ্রিমো মায়াবতী। সোমবার রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৯ কেন্দ্রে ক্ষমতায় এলে ক্ষমতায় এলে গরিবদের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা নিশ্চিত করবে কংগ্রেস। রাহুলের এই প্রতিশ্রুতির বিরুদ্ধে সরব হয়ে মায়াবতী বলেন, কংগ্রেসের গরিবি হাটাও প্রতিশ্রুতির মতোই দশা হতে পারে রাহুল গান্ধীর এরকম প্রতিশ্রুতি।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বসপা সুপ্রিমো মায়াবতী বলেন, ‘তৎকালীন কংগ্রেস সরকারের গরিবি হটাও স্লোগানের মতোই দশা হবে রাহুল গান্ধীর গরিবদের জন্য ন্যূনতম আয়ের প্রতিশ্রুতির। তাঁর দলের গরিবি হটাও স্লোগানের মতোই রাহুল গান্ধীর এরকম প্রতিশ্রুতি নিষ্ঠুর রসিকতা এবং বিশ্বাসঘাতকতায় পরিণত হবে। কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বিজেপিও বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেক ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ১৫ থেক ২০ লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তা পূরণ হয়নি। রাহুল গান্ধীর এরকম প্রতিশ্রুতি শুনে গোটা দেশ হতচকিত হয়ে পড়েছে। গরিব, কৃষক, শ্রমিক এবং যুব সম্প্রদায়ের জন্য কিছুই করেনি বিজেপি এবং কংগ্রেস। জন কল্যাণের প্রেক্ষিতে দুইটি দলই চূড়ান্ত ব্যর্থ হয়েছে। গরিবদের সেবা করার বিষয় দুইটি দলই মুদ্রা দুই মুখ।

এমন দলকেই জেতানো উচিত যারা গরিবদের হয়ে কাজ করবে।’ উল্লেখ করা যেতে সাতের দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান দিয়েছেন। সেই প্রসঙ্গ তুলে ধরে রাহুল গান্ধীকে ঠেস দেন মায়াবতী। সোমবার রায়পুরের অটল নগরে কিষাণ অবহার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার থাকাকালীন তথ্যের অধিকার আইন, খাদ্য সুরক্ষা, একশো দিনের কাজের মতো একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ২০১৯ সালে কেন্দ্রে ক্ষমতায় এলে গরিবদের জন্য ন্যূনতম আয় নিশ্চিত করবে কংগ্রেস সরকার। বিশ্বের কোনও দেশই এখনও পর্যন্ত গরিবদের জন্য ন্যূনতম আয় নিশ্চিত করার মতো কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। ক্ষমতায় এলে ভারতে কংগ্রেসই সেই ঐতিহাসিক সিদ্ধান্ত নেবে। নির্দিষ্ট মাত্রা অর্থ গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে জমা পড়বে। গরিবদের কল্যাণের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হবে। এর ফলে দেশে আর কেউ গরিব এবং ক্ষুধার্থ থাকবে না। ক্ষমতায় এলে তা বাস্তবায়িত করা হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top