News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে গুলির লড়াইয়ে খতম ৫ জন কুখ্যাত মাওবাদী, উদ্ধার দু’টি একে ৪৭ রাইফেল-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র
Image

ঝাড়খণ্ডে গুলির লড়াইয়ে খতম ৫ জন কুখ্যাত মাওবাদী, উদ্ধার দু’টি একে ৪৭ রাইফেল-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র

রাঁচি, ২৯ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডে মাওবাদী নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী। ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত পশ্চিম সিংভূম জেলায় খড়কী থানা এলাকায় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে ৫ জন কুখ্যাত মাওবাদী। এছাড়াও গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হয় দু’জন মাওবাদী। ওই দু’জনকে মাওবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা রক্ষী বাহিনী। মঙ্গলবার ভোরের ঘটনা। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি একে ৪৭ রাইফেল, একটি ৩০৩ রাইফেল এবং দু’টি পিস্তল। নিহত মাওবাদীদের মধ্যে রয়েছে পিএলএফআই কমান্ডার প্রভু। শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা রক্ষী বাহিনী।

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে খড়কী থানা এলাকার সন্দেহজনক স্থলে পৌঁছয় নিরাপত্তা রক্ষী বাহিনী। ওই এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা রক্ষী বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে প্রথমে ৩ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়, পরে আরও দু’টি দেহ উদ্ধার হয়েছে। সবমিলিয়ে এনকাউন্টারে খতম হয়েছে ৫ জন মাওবাদী। গ্রেফতার করা হয়েছে দু’জন মাওবাদীকে। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ৫ জন মাওবাদী নিরস্ত্র হওয়ার পরই এনকাউন্টারস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে দু’টি একে ৪৭ রাইফেল, একটি ৩০৩ রাইফেল এবং দু’টি পিস্তল। তবে, নিহত মাওবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top