News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মশালা বানচালের চক্রিদের চিহ্ণিত করেছেন জানিয়ে হুশিয়ারী দিলেন মন্ত্রী
Image

কর্মশালা বানচালের চক্রিদের চিহ্ণিত করেছেন জানিয়ে হুশিয়ারী দিলেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি ৷৷ সরকারী অনুষ্ঠান বানচালের জন্য ষড়যন্ত্রের অভিযোগ তুললেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন৷ তবে, সরকারী অনুষ্ঠান বানচালের চক্রিকে সনাক্ত করেছেন জানিয়ে হুশিয়ারি দিয়েছেন তিনি৷ তাঁর কড়া বার্তা, প্রশাসনের আধিকারিকের দায়িত্বে থেকে এ ধরনের ষড়যন্ত্র মূলক আচরণ আগামী দিনে বরদাস্ত করা হবে না৷ সোমবার আগরতলা টাউন হলে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর এবং আইপিএইচই ইন্ডিয়া আগরতলা শাখার যৌথ উদ্যোগে স্বচ্ছ ত্রিপুরা অভিযান, অটল জলধারা মিশন এবং ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়৷ কিন্তু, রবিবার সন্ধ্যায় সেমিনারে অংশ গ্রহণকারীদের কাছে এই অনুষ্ঠান বাতিল বলে বার্তা পাঠানো হয়৷ এই বিষয়ে এদিন সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, গতকাল এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়েছিল৷ আজকের সেমিনার বাতিল বলে অনেকেরই কাছে বার্তা পাঠানো হয়েছে৷

অথচ, এই বিষয়ে দপ্তর এবং দপ্তরের মন্ত্রীকে অবগত করানো হয়নি৷ তখন, খোজ নিয়ে জানা গেছে, রাজ্য সরকারকে কালীমালিপ্ত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে৷ এদিন তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ওই ষড়যন্ত্রকারী প্রশাসনিক আধিকারিককে চিহ্ণিত করা হয়েছে৷ তিনি ওই আধিকারীকের নাম নিলেও তাঁর কড়া সর্তকবার্তা, প্রশাসনে থেকে এই ধরনের আচরণ আগামী দিনে বরদাস্ত করা হবে না৷ পাশাপাশি তিনি সাধারণ মানুষকে এ ধরনের ঘটনা সম্পর্কে সচেতন থাকার জন্য আবেদন জানিয়েছেন৷
পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন আরও বলেন, রাজ্যের প্রত্যেক পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দপ্তর বিভিন্ন প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছে৷ প্রত্যন্ত পাহাড়ী এলাকাতেও কীভাবে পানীয় জল পৌঁছে দেওয়া যায় সেবিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে৷ সোমবার আগরতলায় স্বচ্ছ ত্রিপুরা অভিযান, অটল জলাধার মিশন এবং ওয়াটার কোয়ালিটি মেনেজম্যান্ট এর উদ্যোগে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুদীপ রায় বর্মন একথা বলেন৷
বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন জানান, অটল জলাধার মিশনের অধীন রাজ্যের ৪ লক্ষ ৮৭ হাজার ৮৩৩ টি পরিবারকে পানীয় জলের সংযোগের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ প্রথম পর্যায়ে এই কাজ শুরু হয়েছে ২০১৮ এর নভেম্বরে৷ আজকের তারিখে শহর ও গ্রামীন এলাকার ৪ হাজার ২৩৮টি পরিবারকে এই মিশনের আওতায় আনা সম্ভব হয়েছে৷ ১৮ হাজার ৩৮৬ পরিবারকে আগামী ৩১ মার্চের মধ্যে আওতায় নিয়ে আসা যাবে বলে মন্ত্রী সুদীপ রায় বর্মন উল্লেখ করেন৷ তিনি আরও বলেন, রাজ্যের ৮ হাজার ৭২৩টি পাড়ার মধ্যে ৬ হাজার ১৩৩টি পাড়া পুরোপুরি পানীয় জলের আওতায় আনা হয়েছে৷ ২ হাজার ৫৮৪টি পাড়া আংশিক আওতায় এসেছে এবং বাকি ১৬টি পাড়া স্লেক বেক পাড়া৷ দপ্তর শীঘ্রই সব পাড়াতে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে৷ এর জন্য তিন বছরের একটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷
স্বচ্ছ শৌচালয় প্রসঙ্গে মন্ত্রী সুদীপ রায় বর্মন এদিন ভাষণে উল্লেখ করেন, ২ ল ৯৯ হাজার ৬৬৫ পরিবারে মধ্যে ১ লক্ষ ২৩ হাজার ৬০৭টি পরিবার শৌচালয়হীন৷ ১ লক্ষ ১৬ হাজার ১৪৭টি শৌচালয় পুণঃনির্মাণ করা হয়েছে৷ তাছাড়া ৭ হাজার ৫১৩টি শৌচালয় নির্মাণের কাজ চলছে৷ ১ হাজার ১৭৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১ হাজার ৫১টি গ্রাম খোলা জায়গায় শৌচ মুক্ত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top