News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুল পর্যায় থেকে বাধ্যতামূলক হোক এনএসএস-এনসিসি, পরামর্শ উপ-রাষ্ট্রপতির
Image

স্কুল পর্যায় থেকে বাধ্যতামূলক হোক এনএসএস-এনসিসি, পরামর্শ উপ-রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) : স্কুল পর্যায় থেকে বাধ্যতামূলক করা হোক এনএসএস ও এনসিসি। সোমবার রাজধানী দিল্লিতে ন্যাশনাল সার্ভিস স্কিমের (এনএসএস)-এর স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলাপচারিতায় এমনই জানালেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।এদিন উপ-রাষ্ট্রপতি বলেন, ‘এনএসএস, এনসিসির মতো প্রশিক্ষণ স্কুলস্তর থেকে বাধ্যতামূলক করা উচিত। এর ফলে পড়ুয়াদের মধ্যে গভীর একতার জন্ম নেবে। সহমর্মিতা এবং সমবেদনা বোধও গড়ে উঠবে। পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নের জন্যও এগিয়ে আসবে তারা।’ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজে যোগ দিতে আসা এনএসএস স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলাপচারিতায় উপ-রাষ্ট্রপতি বলেন, কম বয়স থেকে নিজেদের সামাজিক পরিষেবায় নিয়োজিত করার ফলে মহাত্মা গান্ধীর আদর্শকে তোমরা বুঝতে পারবে। জাতির জনক বলেছিলেন অন্যের সেবা আত্মত্যাগ করলেই নিজেকে প্রকৃত চেনা যায়।’

এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০০ জন এনএসএস স্বেচ্ছাসেবকের সঙ্গে নিজের বাসভবনে দেখা করেন উপ-রাষ্ট্রপতি। তিনি বলেন, অসহায় মানুষের সেবা করাটাই প্রকৃত দেশভক্তির লক্ষণ। কম বয়স থেকেই এই চেতনা তৈরি হওয়া দরকার। প্রকৃতির সঙ্গে যোগ সূত্র বজায় রাখারও পরামর্শ দেন উপ-রাষ্ট্রপতি। পাশাপাশি স্বচ্ছ ভারত প্রকল্পে উল্লেখজনক কাজ করার জন্য এনএসএস স্বেচ্ছা সেবকদের অভিনন্দন জানান তিনি। এমনকি প্রাকৃতিক বিপর্যয়ের সময় এনএসএস-এর স্বেচ্ছাসেবকদের বিশেষ অবদানের কথাও উল্লেখ করেন। উপ-রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মের উচিত সামাজিক, আর্থিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের ধারক হয়ে ওঠা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top