News Flash

  • Home
  • Uncategorized
  • ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গোয়া বিধানসভায় বাজেট অধিবেশন, ৩০ জানুয়ারি বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী
Image

২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গোয়া বিধানসভায় বাজেট অধিবেশন, ৩০ জানুয়ারি বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী

পানাজি, ২৮ জানুয়ারি (হি.স.): গোয়া বিধানসভার তিন দিন ব্যাপী বাজেট অধিবেশন শুরু হচ্ছে ২৯ জানুয়ারি, মঙ্গলবার থেকে। এই বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ করবেন। অসুস্থতার মধ্যেও বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন ৬৩ বছর বয়সী মুখ্যমন্ত্রী। আগামী ৩০ জানুয়ারি বাজেট পেশ করা হবে। উল্লেখ্য,বহুদিন ধরেই প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। কিন্তু, অসুস্থ শরীরেও তিন দিনের বাজেট অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন গোয়া বিধানসভার স্পিকার প্রমোদ সাওয়ান্ত।

২০১৮ সালে মার্কিন মুলুক-সহ গোয়া, মুম্বই এবং নয়াদিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলেছে মুখ্যমন্ত্রীর। গত সপ্তাহে তিনি বাণিজ্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন। তিন দিন ব্যাপী বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল মৃদুলা সিনহা মন্ত্রিসভায় আহ্বান জানাবেন। সমুদ্র সৈকত-সহ পাবলিক স্পেসে মদ্যপান এবং আপত্তিকর আচরণ প্রশমিত করতে পর্যটন বাণিজ্য আইন বা ট্যুরিস্ট ট্রেড অ্যাক্ট সংশোধন করে একটি বিল বিধানসভায় পেশ করা হবে। মোট ১৩৭টি গুরুত্বপূর্ণ এবং ২৮২টি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন মিলিয়ে এ পর্যন্ত মোট ৪১৯টি প্রশ্ন স্পিকারের কাছে জমা পড়েছে। তিনটি সরকারী বিল উত্থাপনের প্রস্তাবও জমা পড়েছে। এছাড়া, বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে ১০ দিনের জন্য এই বাজেট অধিবেশন করার অনুরোধ জানানো হলেও বিজেপি শাসিত রাজ্য সরকার তা খারিজ করে দেয় বলে জানিয়েছেন কংগ্রেস নেতা চন্দ্রকান্ত কাভলেকার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top