News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন সাধারণ নির্বাচনে তথাকথিত ‘মহাজোট’-এর কোনও আশা নেই : রামবিলাস পাসওয়ান
Image

আসন্ন সাধারণ নির্বাচনে তথাকথিত ‘মহাজোট’-এর কোনও আশা নেই : রামবিলাস পাসওয়ান

বেঙ্গালুরু, ২৮ জানুয়ারি (হি.স.) : বিরোধীদের তথাকথিত মহাজোটকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দফতরের মন্ত্রী রামবিলাস পাসওয়ান। আসন্ন সাধারণ নির্বাচনে বিরোধীদের তথাকথিত ‘মহাজোট’-এর কোনও আশা নেই। প্রধানমন্ত্রী হিসেবে ফের নরেন্দ্র মোদীর উপর আস্থাশীল দেশবাসী। ২০২৪ সালে ‘মহাজোট’-এর আশা থাকতে পারে বলে দাবি করেছেন তিনি।

এদিন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দফতরের মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির সুপ্রিমো রামবিলাস পাসওয়ান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ কেন্দ্রে স্থায়ী সরকার চাইছে। লোকসভা নির্বাচনের পর যোগ্য নেতার নেতৃত্বেই এগিয়ে যেতে চায় দেশ। ফলে আসন্ন নির্বাচনে এনডিএ সরকার ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। তথাকথিত ‘মহাজোট’-এর আশা ২০২৪-এর সাধারণ নির্বাচনে রয়েছে। দেশের এখন দরকার শক্তিশালী সরকার এবং যোগ্য নেতৃত্ব। সেই কারণে দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে ফের নরেন্দ্র মোদীকেই চায়। সাম্প্রতিক বিভিন্ন ভোট সমীক্ষা থেকে স্পষ্ট এনডিএ-ই ফের সরকার গড়তে চলেছে এবং নিশ্চিত ভাবেই ফের প্রধানমন্ত্রীর পদে বসবেন নরেন্দ্র মোদী।

তথাকথিত মহাজোটে কোনও স্থিতিশীলতা নেই। এই জোটের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে হবে তা কেউ জানে না। জোটের কতজন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে তাতে ধোঁয়াশা রয়েছে। তাই এই জোটকে আমি পরামর্শ দেব ২০২৪ সালের জন্য প্রস্তুতি নিন। প্রিয়াঙ্কা গান্ধী বদরা রাজনীতিতে যোগ দিলেও তার এনডিএ-র আত্মবিশ্বাসের প্রতি তার কোনও প্রভাব পড়বে না। এতে এনডিএ-র জনপ্রিয়তার কোনও ভাটা পড়বে না।’ 

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top