News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান নেপালের রোহিত পাউদেল
Image

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান নেপালের রোহিত পাউদেল

আবুধাবি, ২৭ জানুয়ারি (হি.স) : সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন নেপালের রোহিত পাউদেল। আন্তর্জাতিক ক্রিকেটে সর্ব কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করলেন তিনি। রোহিতের বয়স এই মুহূর্তে ১৬ বছর ১৪৬ দিন। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে একদিনের সিরিজ খেলছে নেপাল। সেখানেই দ্বিতীয় একদিনের ম্যাচে সচিনকে ছাপিয়ে গেলেন রোহিত। এর আগে এই রেকর্ড ছিল ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের। তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন ১৬ বছর ২১৩ দিনে। পাকিস্তানের বিরুদ্ধে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। তিনি ১৬ বছর ২১৭ দিনে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরিও করেছিলেন। ভেঙে ছিলেন শাহিদ আফ্রিদির রেকর্ডও।

আইসিসির তথ্য অনুযায়ী নেপালের ক্রিকেটে রোহিত বেশ কিছুদিন ধরেই উদীয়মান তারকা হিসেবে উঠে আসছেন। নেপালের একদিনের ক্রিকেট খেলা দেশের আন্তর্জাতিক স্ট্যাটাসের ম্যাচেও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে দলে ছিলেন তিনি। সেটা ছিল বিশ্বকাপ ক্রিকেটের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ।এদিন রোহিত ৫৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় একদিনের ম্যাচে সংযুক্ত আরব এমিরেটসকে ১৪৫ রানে হারিয়ে দিল নেপাল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top