News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাসের জন্য জাতীয় সড়ক অবরোধ বিশ্রামগঞ্জে
Image

গ্যাসের জন্য জাতীয় সড়ক অবরোধ বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ জানুয়ারী৷৷ এলপিজি না পেয়ে ক্ষোভে পথ অবরোধ করলেন গ্রাহকরা৷ ঘটনাটি ঘটছে বিশ্রামগঞ্জে শুক্রবার দুপুরে৷ পথ অবরোধের ফলে যান চলাচল বিঘ্নিত হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ সংবাদে প্রকাশ, এদিন সকালে বিশ্রামগঞ্জের মেসার্স মিলন ইনডেন এজেন্সির এলপিজি সংগ্রহকারী ভোক্তারা গ্যাস না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করেন৷ ভোক্তারা এলপিজি সিলিন্ডার নিয়ে রাস্তার উপর বসে পড়েন৷ এতে উদয়পুর এবং আগরতলামুখী দুই দিকের ছোটবড় সব গাড়ি আটকা পড়ে যায়৷ দীর্ঘ সময়ের জন্য স্তব্ধ হরয়ে পড়ে জাতীয় সড়ক৷


খবর পেয়ে সেখানে পৌঁছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ প্রচুর সংখ্যায় টিএসআর জওয়ানদের নিয়ে সেখানে পৌঁছে পুলিশ৷ থানার ওসি পান্নালাল সেন অবরোধকারীদের সাথে বলে জানায় গ্যাস দেওয়ার ব্যাপারে তিনি এজেন্সি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন৷ তবু, যেন তারা পথ অবরোধ মুক্ত করেন৷ পুলিশের এই আবেদনে কোন ইতিবাচক সাড়া দেয়নি ভোক্তারা৷
গ্রহাকরা গ্যাস পাওয়ার আশ্বাস পেলে অবরোধ আন্দোলন প্রত্যাহার করবে বলে পুলিশকে জানায়৷ তরপর পুলিশ মহকুমা প্রশাসনের সাথে কথা বলে৷ কিছুক্ষণ পর পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এদিন যাদের যাদের গ্যাস দেওয়ার কথা তাদের প্রত্যেককে গ্যাস সরবরাহ করা হবে৷ এই আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করা হয় সড়ক৷ এদিকে, এজেন্সির মালিকের সাথে কথা বলে জানা গেছে ব্যাকলগের সংখ্যা বেশী থাকায় সঠিক সময়ে সব গ্রাহককে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top