News Flash

  • Home
  • Uncategorized
  • সুকল কামাই সহ বহু অনিয়মের অভিযোগে ৫২ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ নোটিশ
Image

সুকল কামাই সহ বহু অনিয়মের অভিযোগে ৫২ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি ৷৷ আজ শিক্ষা দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার আন্তর্গত ৪টি ব্লকের ৭০ টি সরকারি বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করা হয়৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা এই পরিদর্শনে নেতৃত্ব দেন৷ পরিদর্শনকালে বিভিন্ন বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিতির কারণে ২৯ জন শিক্ষক শিক্ষিকা, মধ্যাহ্ণ আহার প্রকল্পে গরমিলের দায়ে ৬ জন, টিচার ডায়েরী ব্যবহার এবং লেসন তৈরি না করার জন্য ৮ জন, অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অনিয়ম এবং ত্রুটি ধরা পড়ার কারণে ৯ জন সহ মোট ৫২ জন শিক্ষক শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়৷


পরিদর্শনকালে বুনিয়াদী ও মধ্য শিক্ষা অধিকর্তা উত্তর কুমার চাকমা, এস সি ই আর টির অধিকর্তা বিশ্বজিৎ গুপ্ত, পশ্চিম ত্রিপুরা জেলার শিক্ষা আধিকারিক কুহেলী দেববর্মা, দপ্তরের অন্যান্য শিক্ষা আধিকারিকরগণ এবং সমগ্র শিক্ষা প্রকল্পের রাজ্যস্তরের কো অর্ডিনেটরগণ সহ মোট ৩২ জন পরিদর্শনকারী এতে অংশগ্রহণ করেন৷ এই ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও জারী থাকবে বলে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে৷
এদিকে, আজ প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে এন সি ই আর টি পাঠ্যক্রম চালু করার উপর দ্বিতীয় পর্যায়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আয়োজিত এই কর্মশালায় ঊনকোটি, সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলার ১৫০২টি বিভিন্ন স্তরের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয় পরিদর্শকগণ অংশগ্রহণ করেন৷ কর্মশালায় প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমানে সর্বভারতীয়স্তরে রাজ্যের শিক্ষার মান অনেকটা পিছিয়ে রয়েছে৷ এর থেকে উত্তরণের জন্যই চলতিবছর থেকে এনসিআরটি পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে এই দপ্তরের সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে৷ ছাত্র ছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে৷ তিনি আরও বলেন, প্রতি দু বছর পর পর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের মাধ্যমে দেশের শিক্ষার অগ্রগতি সম্পর্কিত সাম্যক ধারনা নেওয়া হয়৷ সূচী অনুসারে ২০১৯ সালে পুনরায় এই সার্ভে করা হবে৷ এই সমীক্ষায় শিক্ষাক্ষেত্রে রাজ্যের অগ্রগতির চিত্র যাতে উঠে আসে তার জন্য সর্বাত্মক উদ্যোগ নিতে তিনি শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান৷ ভারতরত্ন ড এ পি জে আব্দুল কালামের উক্তিকে উদ্ধৃত করে তিনি বলেন, প্রাচুর্যে শিক্ষা হয় না, প্রয়োজন আন্তরিকতার৷ তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, পরিকাঠামোগত সমস্যা যতই থাকুক না কেন রাজ্যের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে হবে৷


কর্মশালায় স্বাগত ভাষণে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চামকা বলেন, এনসিইআরটি পাঠ্যক্রমের জন্য প্রয়োজনীয় বইয়ের ৪০ শতাংশ বই ইতিমধ্যেই বিভিন্ন বিদ্যালয়ে বিতরণ করা হয়ে গেছে৷ এনসিআরটি পাঠ্যক্রমে ছাত্র ছাত্রীদের কিভাবে শিক্ষাদান করতে হবে তারজন্য বিভিন্ন স্থানে ৫ দিনের কর্মশালা শুরু হয়েছে৷ ৫টি পর্যায়ে এই কর্মশালা করানো হবে৷ প্রথম পর্যায়ের সাত হাজারের বেশী শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, এনসিইআরটি থেকেই রাজ্যের ২৮৪ জন শিক্ষক শিক্ষিকাকে কি রিসোর্স পার্সন হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ তারাই ব্লকস্তরে গিয়ে অন্যান্যদের প্রশিক্ষণ দিচ্ছেন৷ এছাড়াও এই কর্মশালায় বক্তব্য রাখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সি ি ও মোসলেমুদ্দিন আহমেদ, এস সি ই আর টি অধিকর্তা বিশ্বজিৎ গুপ্ত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top