News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি মুক্ত জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা, ঘোষণা পুলিশের ডিজি-র
Image

জঙ্গি মুক্ত জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা, ঘোষণা পুলিশের ডিজি-র

বারামুলা, ২৪ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের প্রথম জঙ্গি মুক্ত জেলা হল বারামুল্লা। বৃহস্পতিবার এমনই ঘোষণা করলেন রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং। কাশ্মীর উপত্যকায় যে দশটি জেলা রয়েছে তার মধ্যে বারামুল্লা সব চেয়ে বড় জেলা। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে সীমান্ত পেরিয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা বারামুল্লা দিয়ে ঢুকে নাশকতা মূলক কাজকর্ম করে কাশ্মীরকে অশান্ত করেছে। নিরাপত্তা বাহিনীর একাধিক জঙ্গি দমন অভিযানের ফলে অবশেষে জঙ্গি মুক্ত করা গিয়েছে বারামুল্লা জেলাকে। মঙ্গলবার বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় তিন জঙ্গি।

আর এরপরই কার্যত জঙ্গি মুক্ত হয়ে যায় বারামুল্লা প্রশাসনের তরফে জঙ্গিদের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেন, শোয়েব ফারুক আখনুন, মোসিন মুস্তাক ভাট, নাসির আহমেদ দর্জি। নিহত জঙ্গিদের কাছ থেকে তিনটি একে-৪৭ বাজেয়াপ্ত করা হয়েছে। নিহত জঙ্গিরা প্রত্যেকেই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল।বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, ‘বর্তমানে বারামুল্লা সম্পূর্ণ জঙ্গিমুক্ত। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top