News Flash

  • Home
  • Uncategorized
  • নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে জনস্বার্থ মামলা : শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সিক্রি
Image

নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে জনস্বার্থ মামলা : শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সিক্রি

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): অলোক বর্মাকে সরিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয়েছে এম নাগেশ্বর রাও-কে| সিবিআই-এর ডিরেক্টর পদে এম নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিল ‘কমন কজ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা| গত সোমবারই এম নাগেশ্বর রাও মামলার শুনানি থেকে সরে দাঁড়িয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| এবার নাগেশ্বর রাও মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি এ কে সিক্রি| সরে দাঁড়ানোর জন্য দু’টি কারণ দেখিয়েছেন বিচারপতি এ কে সিক্রি| প্রথমত-ব্যক্তিগত| দ্বিতীয়ত-এটা এই মামলার শুনানির সঠিক সময় নয়|

সিবিআই-এর ডিরেক্টর পদে এম নাগেশ্বর রাও-এর নিয়োগের বিরুদ্ধে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিল ‘কমন কজ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা| গত সপ্তাহের ৱুধবার সেই আবেদন গ্রহণ করেছিল শীর্ষ আদালত| গত সোমবার সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু হয় প্রধান বিচারপতির বেঞ্চে| কিন্তু, নাগেশ্বর রাও-এর নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে পিটিশন দায়ের করা হয়েছিল, তার শুনানিতে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| ওই দিন প্রধান বিচারপতি জানিয়ে দেন, এ কে সিক্রির নেতৃত্বে এই পিটিশনের শুনানি হবে| কিন্তু, বৃহস্পতিবার বিচারপতি এ কে সিক্রিও এই জনস্বার্থ মামলা থেকে সরে দাঁড়ালেন|

জনস্বার্থ মামলাটি যাঁরা দায়ের করেছে সুপ্রিম কোর্টে, সেই স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমন কজ’-এর আইনজীবী দুষ্যন্ত দাভে বৃহস্পতিবার আদালতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিচারপতি এ কে সিক্রি সরে দাঁড়ানোয় মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে| এখন মনে হচ্ছে শীর্ষ আদালত মামলাটির শুনানি চাইছে না| অলোক বর্মাকে সরানোর ব্যাপারে আদালতকে যতটা সক্রিয় হতে দেখা গিয়েছে, নতুন নিয়োগের ক্ষেত্রে সেই সক্রিয়তা দেখা যাচ্ছে না|’ এরপরই বিচারপতি এ কে সিক্রি বলেন, ‘আপনারা আমাকে চেনেন, জানেন| আমার অবস্থাটা বুঝতেও পারছেন| মানছি, ওই জনস্বার্থ মামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ ইসু্য রয়েছে| তা নিয়ে আলোচনা শুক্রবার হতে পারে| আমি এই শুনানিতে অংশ নিতে চাই না|’

উল্লেখ্য, সিবিআই-এর ডিরেক্টর পদ থেকে অলোক বর্মার অপসারণের পর নতুন সিবিআই ডিরেক্টর কে হবেন, তা ঠিক করতে বৃহস্পতিবারই উচ্চপর্যায়ের কমিটি বৈঠকে বসছে| সম্ভবত বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে দেশের নতুন সিবিআই ডিরেক্টর-এর নাম| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও অন্য আধিকারিকরা আলোচনা করে স্থির করবেন নতুন সিবিআই ডিরেক্টর-এর নাম| সন্ধ্যায় ছ’টা দিল্লিতে এই নিয়ে বৈঠকের সম্ভাবনা|

সূত্রের খবর, নতুন সিবিআই অধিকর্তা হওয়ার দৌড়ে রয়েছেন বাঙালি আইপিএস অফিসার রীনা মিত্র| প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে তৈরি উচ্চপর্যায়ের কমিটির কাছে কর্মিবর্গ দফতর প্রাথমিকভাবে ১২ জনের নাম পাঠিয়েছে| তাঁদের মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ ক্যাডারের বাঙালি আইপিএস অফিসার রীনা মিত্রর নাম| যদি, রীনাকে বাছা হয় তিনিই হবেন প্রথম মহিলা সিবিআই ডিরেক্টর|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top