News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণ মামলা : এফআইআর রুজু করল সিবিআই
Image

আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণ মামলা : এফআইআর রুজু করল সিবিআই

তালিকায় রয়েছে ভিডিওকন ও নুপাওয়ার সংস্থার দফতর| প্রসঙ্গত, নুপাওয়ার সংস্থার মালিক আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচারের স্বামী দীপক কোচার| প্রাথমিক তল্লাশির পরই এফআইআর দায়ের করেছে সিবিআই| এফআইআর-এ কাদের নাম রয়েছে, তা এখনও পর্যন্ত জানায়নি সিবিআই| প্রসঙ্গত, ২০১২ সালে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩,২৫০ কোটি টাকা ঋণ পেয়েছিল ভিডিওকন গ্রুপ| অভিযোগ, এরপরই ভিডিওকন প্রোমোটার বেণুগোপাল ধুত নুপাওয়ার সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন|

২০১৮ সালের মার্চ মাসে ভিডিওকন প্রোমোটার বেণুগোপাল ধুত, দীপক কোচার এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের প্রাথমিক তদন্ত রিপোর্ট দায়ের করেছিল সিবিআই| বিতর্কে নাম জ়ডানোর পরই ২০১৮ সালের অক্টোবর মাসে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও পদ থেকে অবসর নেন ছন্দা কোচার| তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছিলেন সন্দীপ বক্সী| ছন্দা কোচারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিয়মের বাইরে গিয়ে ভিডিওকনকে ঋণ পাইয়ে দেন, কারণ ওই সংস্থা তাঁর স্বামীর সংস্থায় বিনিয়োগ করেছিল|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top