News Flash

  • Home
  • Uncategorized
  • দু’টোর বেশি সন্তান হলে ভোটাধিকার ও সরকারি সুবিধে কেড়ে নেওয়া উচিত, জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে বার্তা রামদেবের
Image

দু’টোর বেশি সন্তান হলে ভোটাধিকার ও সরকারি সুবিধে কেড়ে নেওয়া উচিত, জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে বার্তা রামদেবের

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): দেশজুড়ে জনসংখ্যা বৃদ্ধি যেভাবে বেড়েই চলেছে, তা সত্যিই চিন্তার বিষয়| জন্ম নিয়ন্ত্রণ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সরব হয়েছিলেন যোগগুরু বাবা রামদেব| যোগগুরু ফের সরব হলেন জন্ম নিয়ন্ত্রণ নিয়ে| এবার যোগগুরুর মতে, দু’টোর বেশি সন্তান হলে ভোটাধিকার ও সরকারি সুবিধে কেড়ে নেওয়া উচিত| এরপরই স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ হবে জনসংখ্যা| বুধবার উত্তর প্রদেশের আলিগড়ে জনসংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে যোগগুরু বাবা রামদেব বলেছেন, ‘দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে একটা পদক্ষেপ করতে হবে|

যাঁদের দু’টোর বেশি সন্তান রয়েছে তাঁদের ভোট দেওয়া অধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার অধিকার কেড়ে নেওয়া উচিত|’ যোগগুরু বাবা রামদেব আরও বলেছেন, ‘সরকারি স্কুল, সরকারি হাসপাতাল থেকে তাঁদের বঞ্চিত করা উচিত| সরকারি চাকরি পাওয়ার অধিকারও কেড়ে নেওয়া উচিত| তা সে হিন্দু হোক বা মুসলমান| এরপরই স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ হবে জনসংখ্যা|’ তবে, এই প্রথম নয়| এর আগেও বেশ কয়েকবার জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সরব হয়েছিলেন যোগগুরু বাবা রামদেব| এবার তিনি সরাসরি জানালেন, দু’টোর বেশি সন্তান হলেই ভোটাধিকার ও সরকারি সুবিধে কেড়ে নেওয়া উচিত|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top