News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধানের ষষ্ঠ তপশিল সংশোদনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় নুমোদিত
Image

সংবিধানের ষষ্ঠ তপশিল সংশোদনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় নুমোদিত

নতুন দিল্লি, ২৩ জানুয়ারি (পিআইবি)৷৷ সংবিদানের ষষ্ঠ তপশিল ও ২৮০ নং ধারা সংশোধন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ আজ ২৩শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে৷ এই সিদ্ধান্তে স্ব-শাসিত জেলা পরিষদগুলোর অর্থনৈতিক উৎস এবং প্রশাসনিক ক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি হবে৷ এরফলে এই অঞ্চলের রাজ্যগুলির জনজাতি সম্পন্ন মানুষদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা পূরণ হবে বলে মনে করা হচ্ছে৷ ভারত সরকার কর্তৃক কঠিক অর্থ কমিশন দশটি জেলা পরিষদ এলাকা এবং এর অন্তর্গত গ্রাম ও পুর পরিষদের জন্য এখন পৃথকভাবে আর্থিক মঞ্জুরীর সুপারিশ করবে কেন্দ্রীয় সরকারের কাছে৷ এরফলে গোটা পরিস্থিতি আমূল বদলে যাবে বলে মনে করা হচ্ছে৷ একদিকে যেমন স্থানীয় সরকারগুলির আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে তেমনি জনজাতি অধ্যুষিত এই সকল এলাকায় উন্নয়নমূলক কাজকর্মও হাতে নেওয়া সম্ভব হবে৷ এছাড়া, এই সংশোধনীতে অসম, মেঘাল, মিজোরাম ও ত্রিপুরায় রাজ্য অর্থ কমিশন গঠনেরও সংস্থান প্রদান করা হয়েছে৷


সংশোধনীতে অসমের কার্বি আলং অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং ডিমাসাও অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে ৩০টি দপ্তর হস্তান্তর করার জন্য সংস্থান রাখা হচ্ছে৷ এরমধ্যে রয়েছে পূর্ত, বন, জনস্বাস্থ্য, প্রকৌশল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নগরোন্নয়ন এবং খাদ্য এবং জনসংভরণ দপ্তর৷ এরফলে গোটা এলাকাকে সমৃদ্ধ করে তুলতে এবং প্রতিদিনের সরকারি ও প্রসাসনিক কার্যকলাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিতে পারবে জেলা পরিষদ৷
প্রস্তাবিত এই সংশোধনী গ্রাম ও পুর পরিষদের তৃণমূল স্তর পর্যন্ত গণতন্ত্রকে সম্প্রসারিত করবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার৷ এছাড়া, গ্রাম ও জেলা পরিষদগুলিকে ক্ষমতা দেওয়া হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বিচার সংক্রান্ত সমস্ত বিষয়ে পরিকল্পনা রচনা করার৷ যার সঙ্গে যুক্ত থাকবে কৃষি, ভূমির উন্নয়ন, ভূমি সংশোধন বাস্তবায়ন, ক্ষুদ্র সেচ, পানীয় জলের সংস্থান, পশু পালন, গ্রামীণ বৈদুতিকরণ, ক্ষুদ্র শিল্প এবং সামাজিক বনায়নের মতো বিষয়৷
নারী ক্ষমতায়নের প্রশ্ণে অসম, মণিপুর ও ত্রিপুরায় স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার নির্বাচনে অন্ততঃ এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য এবং অন্ততঃ দুইজন মনোনিত সদস্য হিসাবে মহিলাকে রাখার সংস্থান রাখা হচ্ছে প্রস্তাবিত এই সংশোধনীতে৷ এছাড়া, অসম, মিজোরাম ও ত্রিপুরা, এই রাজ্যগুলিতে রাজ্য নির্বাচন কমিশন স্ব-শাসিত জেলা পরিষদ, গ্রাম ও পুর পরিষদের নির্বাচন সংগঠিত করবে৷ তবে একটা নির্দিষ্ট সময়ের জন্য মেগালয়ের গ্রাম ও পুর পরিষদের এক তৃতীয়াংশ আসন মহিলাদে জন্য সংরক্ষণের বিষয়টি স্থগিত রাখা হয়েছে৷
এই সংশোধনী কেন্দ্রীয় সরকার, অসম ও মেঘালয় সরকার এবূং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক সলিডারিটি, ডিমা হালাম দাউগা ও আচিক ন্যােশনাল ভলান্টিয়ারস কাউন্সিল’র মধ্যেকার ত্রিপাক্ষিক চুক্তির প্রতিশ্রুতি সম্পূর্ণ করবে বলে অভিমত৷
সংশোধনীতে বর্তমান স্ব-শাসিত জেলা পরিষদের নাম পরিবর্তন করারও প্রস্তাব রাখা হয়েছে৷ এগুলো হবে -কার্বিআঙলং অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিমাহাসাও অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, গারো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, খাসি হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, জয়ন্তিয়া হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল৷ একটি নির্দিষ্ট জেলার বাইরে জেলা পরিষদ এলাকার সীমারেখা সম্প্রসারিত হবার কারণে নামের সংশোধনী আনা হয়েছে৷ এছাঢ়া কেএএটিসি, ডিএইচএটিসি,, জিএইচএটিসি,, কেএইচএটিসি, ও জেএইচএটিসি,’র আসন সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংশোধনীতে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top