News Flash

  • Home
  • Uncategorized
  • নেতাজি সুভাষ বসুর ১২৩-তম জন্মজয়ন্তী পালন করেছে ত্রিপুরা
Image

নেতাজি সুভাষ বসুর ১২৩-তম জন্মজয়ন্তী পালন করেছে ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৩ জানুয়ারি :আজ ২৩শে জানুয়ারি। নেতাজি সুভাষ বসুর ১২৩-তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় দেশের এই স্বাধীনতা সংগ্রামী, বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ-দিন রাজ্যের বিভিন্ন জায়গায় নেতাজির প্রতি শ্রদ্ধা জানানো হয়।জানা গেছে, আজকের দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া শিশুদের মধ্যে বসেআঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গান, আবৃতি এবং নাচ পরিবেশন করেছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।


এদিকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে মূল অনুষ্ঠান হয়েছে রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ময়দানে। প্রতি বছরের মতো এ-বছরও স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। নেতাজি সুভাষ বসুর ১২৩-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বুধবার সকালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে শোভাযাত্রা বের হয়। তা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন বিদ্যালয়ের ২৬টি শাখায় ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। সকাল ৮-টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এর পর স্কুলের ময়দান থেকে শোভাযাত্রা বের হয়েছে। প্রতিবারের মতো এ-বারও বিভিন্ন বিদ্যালয় ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্যাবলো বের করা হয়েছিল। এ-বছর শোভাযাত্রায় ৮-টি ট্যাবলো বের হয়। ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ যেমন পোস্ট অফিস চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি, আইজিএম চৌমুহনী হয়ে কামান চৌমুহনি, এমজি বাজারের নেতাজি কর্নার হয়ে আবার স্কুলে প্রাঙ্গণে এসে শেষ হয়। এদিকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রতিবছরের মতো এ-বছরও জিরানিয়া মহকুমার কড়ইবনে অবস্থিত নেতাজি সুভাষ প্রোগ্রেসিভ হাইস্কুলের উদ্যোগে নানা ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ-দিন সকালে প্রথমে পতাকা উত্তোলন করা হয়। এর পর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান। সব শেষে স্কুল থেকে একটি শোভাযাত্রা বের হয় যা বিভিন্ন পথ পরিক্রমা করে আবার বিদ্যালয়ে গিয়ে শেষ হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top