News Flash

  • Home
  • Uncategorized
  • অটো-ডাম্পার মুখোমুখি, আহত সাত
Image

অটো-ডাম্পার মুখোমুখি, আহত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷রাজ্যে ফের যান দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন সাতজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বাগবাসার ট্রাই জংশন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী অটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হষ়েছে বাগবাসার ট্রাই জংশন এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অটো এবং ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে রয়েছেন অটো চালকও। এদিকে দুর্গটনাগ্রস্ত অটো এবং ডাম্পারকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে ডাম্পারের চালককেও। পুলিশ দুর্ঘটনা সংক্রান্ত এক মামলা রুজু করেছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top