News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা চা উন্নয়ন নিগম ও ত্রিপুরেশ্বরী চা-র লোগোর আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা চা উন্নয়ন নিগম ও ত্রিপুরেশ্বরী চা-র লোগোর আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক সাংসৃকতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের লোগো এবং ত্রিপুরেশ্বরী চা এর লোগোর আবরণ উন্মোচন করা হয়৷ আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তিনি বলেন, এতদিন পর্যন্ত ত্রিপুরার চা’র নির্দিষ্ট কোন লোগো না থাকায় গুণমান থাকা সত্বেও এর সেরকম প্রচার ও প্রসার হয়নি৷ রাজ্যের চা-এর নতন লোগোর মাধ্যমে চা এবং ত্রিপুরার পর্যন্ত শিল্পের বিকাশ ঘটবে৷ কারণ এই লোগোতে চা পাতার পাশাপাশি নীরমহলের ছবিও ব্যবহার করা হয়েছে৷ নিজ রাজ্যের সম্পদের সঠিক ব্যবহারের ফলে বিকশিত হবে রাজ্য৷ উন্নত হ বে দেশ৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার চা সর্বোত্তম৷ এখন থেকে চাপাতা উৎপাদনের ক্ষেত্রে গুণমানের উপর বিশেষ জোর দিতে মালিকদের প্রতি মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন৷ চা উন্নয়ন কমিটির চেয়ারম্যান সন্তোষ সাহা বলেন, ১৯৮০ সালে প্রথম টি বোর্ড গঠন করা হয়েছিল৷ কিন্তু আজ অবিদঙ্গ এর কোন লোগো ছিল না৷ আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা শিল্প ও বাণিজ্য মেলায় ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড চা’র বাজারজাতকরণ করা শুরু হবে৷ তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রীমঙ্গলে চার একটি অকশন মার্কেট রয়েছে৷ যা কৈলাসহর থেকে মাত্র ৫ কিমি দূরে রয়েছে৷ এক্ষেত্রে গুণমান সম্পন্ন চাপাতা উৎপাদন করা হলে চা-এর বাজারের অভাব হবে না৷ উভয় দেশেই আর্থিক লাভবান হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top