News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়ির ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ণ তুললেন জিএমপি সভাপতি
Image

মাধববাড়ির ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ণ তুললেন জিএমপি সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ জিরানীয়ার মাধববাড়ি এলাকায় ঘটে যাওয়া কান্ড নিয়ে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুললেন জিএমপির সভাপতি তথা সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ গোটা ঘটনায় তিনি শাসক দলের উস্কানি রয়েছে বলেও মন্তব্য করেন৷ একই সাথে তিনি এই ঘটনার পর ম্যাজিস্ট্রেট পর্যায়ের যে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার তা নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন৷ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হলে যারা ওই ঘটনার সাথে প্রকৃত অর্থেই জড়িত এদের একজনও শাস্তির কোপে পড়বে না৷ গণমুক্তি পরিষদের পক্ষ থেকে শুক্রবারই মাধববাড়ি এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এক প্রতিনিধি দল৷ পরে সেখান থেকে ফিরে দলের রাজ্য কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে জিএমপি সভাপতি জীতেন্দ্র চৌধুরী বলেন, যারা আহত হয়েছিলেন কিংবা যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের পরিবারকে এখনও আর্থিকভাবে সাহায্য করেনি সরকার৷

সেই সাথে এলাকার যে কুড়ি থেকে বাইশটি দোকান আগুনে পুড়ে গিয়েছে, তাদেরকেও প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়নি৷ দ্রুততার সাথে তিনি সরকারের উদ্দ্যেশে দাবী রাখে যা আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ সেদিনর ঘটনার তিনি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত না করিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবী তুলেছেন৷ এর কারণ হিসেবে তিনি িেদন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ সন্দিপ মাহাত্মেকেও আক্রমণ করেন৷ তিনি বলেন, একজন বিজেপি দলের পৃষ্ঠপোষকের মতো কাজ করছেন জেলা শাসক৷ ইতিমধ্যেই তিনি তাঁর কাজের মধ্য দিয়ে তা প্রমাণও করেছেন৷ এমন কোনও অফিসারকে দিয়ে তদন্ত কারানোকে তিনি দলীয় রিপোর্ট হিসেবেই দেখলেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মাও৷ তিনিও মাধববাড়ির ঘটনার জন্য বিজেপি দলকেই দায়ী করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top