News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২৫ সালের মধ্যেই নির্মাণ হোক রাম মন্দির, এটাই আমাদের ইচ্ছে : ভাইয়াজি যোশী
Image

২০২৫ সালের মধ্যেই নির্মাণ হোক রাম মন্দির, এটাই আমাদের ইচ্ছে : ভাইয়াজি যোশী

অযোধ্যা, ১৮ জানুয়ারি (হি.স.): গগনচুম্বী প্রত্যাশা, প্রত্যাশা হিসেবেই রয়ে গিয়েছে| গত ১০ জানুয়ারি আবারও পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ জানুয়ারি| অযোধ্যা মামলা বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন| ২৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হলেও, অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি কবে থেকে শুরু হবে, তা এখনও অজানা| এমতাবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরকার্যবাহ ভাইয়াজি যোশী জানিয়েছেন, ‘আমাদের ইচ্ছে হল ২০২৫ সালের মধ্যেই নির্মাণ হোক রাম মন্দির| মূলত এটাই আমাদের ইচ্ছে, এ বিষয়ে সরকারকেই ভাবতে হবে| যদি, আজ থেকে শুরু হয় তাহলে ৫ বছরের মধ্যেই রাম মন্দির নির্মাণ সম্পন্ন হবে|’


উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি| আগামী ২৯ তারিখ (মঙ্গলবার) অযোধ্যা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের নতুন সাংবিধানিক বেঞ্চে| এই প্রথম নয়, এর আগেও বারবার পিছিয়ে দেওয়া হয়েছে অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় মোটেই খুশি নয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)| অসন্তুষ্ট অযোধ্যা মামলার অন্যতম আবেদনকারী রাম জন্মভূমি নির্মাণ সমিতির অধ্যক্ষ মহন্ত ধরম দাসও| প্রসঙ্গত, ২০১০ সালে অযোধ্যা বিতর্কিত ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা এবং রাম লাল্লার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট| এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়েছে| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top