News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থ কমিশনের কাছে কর্মচারী ও এডিসির জন্য বরাদ্দ চাইলেন বিজেপির প্রতিনিধিরা
Image

অর্থ কমিশনের কাছে কর্মচারী ও এডিসির জন্য বরাদ্দ চাইলেন বিজেপির প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধিদের সাথে বৃহস্পতিবার দেখো করেছে বিজেপি রাজ্য কমিটির নেতৃবৃন্দ৷ দলের তরফ থেকে এগার দফা দাবী সনদ তুলে দেওয়া হয়েছে৷ যার মধ্যে ছিল রাজ্যের শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশন বাবদ যে পরিমাণ অতিরিক্ত অর্থ প্রয়োজন তা প্রদানের বিষয়টি৷ এছাড়াও এডিসির উন্নয়নে বিশেষ অনুদান হিসেবে তিনশো কোটি টাকার দাবী জানিয়েছে বিজেপির প্রতিনিধিরা৷ প্রতিনিধি দলে ছিলেন দলের মুখ্য প্রবক্তা ডাঃ অশোক সিনহা, প্রবক্তা সুব্রত চক্রবর্তী এবং ভিক্তর সোম৷ পঞ্চদশ অর্থ কমিশনের কাছে প্রতিনিধিরা তাদের দাবী সনদে রাজ্যের যে ষাট শতাংশ বনাঞ্চল রয়েছে তার ভারসাম্য রক্ষা করে কৃষিজ পণ্য উৎপাদানে যাতে অর্থনৈতিক ভাবে রাজ্যকে সাহাযা করা যায় সে ব্যাপারেও দাবী জানানো হয়েছে৷ পরে এক সাংবাদিক সম্মেলনে দলের অন্যতম মুখপাত্র নবেন্দু ভট্টচার্য জানিয়েছেন, গোটা উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের অপ্রাচুর্যতা না থাকার কারণে এর উন্নয়ন জরুরী৷

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও অধিক গুরুত্ব দিয়ে কেন্দ্রকে প্রয়োজনীয় অর্থ প্রদানের জন্য অর্থ কমিশনের কাছে দাবী জানিয়েছে প্রতিনিধিরা৷
মুখপাত্র শ্রীভট্টাচার্য জানান, আগে এসব বিষয়গুলি নিয়ে দাবী উঠলেও প্রয়োজনীয় শর্তসাপেক্ষে তৎকালীন সরকার দাবী জানায়নি৷ যে কারণে দাবী করলেও অর্থ কমিশন তাতে সায় দেয়নি৷ এমর্মে পঞ্চদশ অর্থ কমিশনের কাছে তারা তাদের দাবী জানিয়ে আশ্বস্ত হয়েছেন বলেই জানিয়েছেন৷ তিনি বলেন, জিডিপির অগ্রগতিতে উত্তর পূর্বাঞ্চলের একটা বিশেষ গুরুত্ব রয়েছে৷ অর্থ কমিশনের নজরে এই বিষয়টিও আনা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে ভিক্টর সোম এদিন কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের এবং রাজ্যের শাসক গোষ্ঠীকে আক্রমণ করে যে অভিযোগ আনা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন৷ তিনি তথ্য জোগাড়ের পরামর্শ দিলেন কংগ্রেস নেতৃত্বকে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top