News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিনের সফরে গুজরাটে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

তিনদিনের সফরে গুজরাটে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আহমেদাবাদ, ১৭ জানুয়ারি (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার তিনদিনের সফরে গুজরাটে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সফরে ‘ভাইব্রেন্ট গুজরাট’ বণিক সম্মেলনের উদ্বোধন করার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।গুজরাটে বিনিয়োগকারীরা যাতে আরও বেশি বিনিয়োগ করেন তার জন্য ‘ভাইব্রেন্ট গুজরাট’ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনের নবম সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৮ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। এদিন বায়ুসেনার বিশেষ বিমানে করে দুপুর ১টা ৫৫মিনিট নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল ও পি কোহলি, মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, উপ-মুখ্যমন্ত্রী এম নীতিন প্যাটেল, বিজেপির রাজ্য সভাপতি জিতু ভগনানি, শহরের মেয়র বিজালবেন প্যাটেল।

গুজরাটে সফরে সর্দার প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। পরে আহমেদাবাদ শপিং ফেস্টিভালের উদ্বোধন করবেন তিনি। ১৮ জানুয়ারি‘ভাইব্রেন্ট গুজরাট’ সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সম্মেলনে সহযোগী হিসেবে ১৫টি দেশ যোগ দিয়েছে। এবং ১১টি বিদেশি সংস্থা যোগ দিয়েছে। ওইদিন বহু আন্তর্জাতিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top