News Flash

  • Home
  • Uncategorized
  • সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মায়াবতী
Image

সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মায়াবতী

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : নিজের ভাইপোর বিরুদ্ধে এক শ্রেণীর সংবাদমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করলেন বহুজন সমাজ পার্টি (বসপা) সুপ্রিমো মায়াবতী। পাশাপাশি নিজের রাজনৈতিক বিরোধীদের বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে তুলোধুনো করেন তিনি।এদিন মায়াবতী বলেন, ‘বসপার জনপ্রিয়তা এবং সপার সঙ্গে জোটের ফলে দলিত বিরোধী এবং বর্ণবিদ্বেষী দলগুলি অচলাবস্থা তৈরি করতে চাইছে। আমাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছে। এমনকি কিছু সংবাদমাধ্যমও এমন ধরণের মন্তব্য করেছে। কিছু টিভি চ্যানেল ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার ভাইপো আকাশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।’ নিজের ভাইপোর রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে মায়াবতী বলেন, সম্প্রতি আনন্দকে দলের সহ-সভাপতি পদে বসিয়েছি। আমি নিজে কাশীরাম জির শিষ্যা। আমি বসপার আন্দোলন সম্পর্কে আকাশকে অবগত করতে চাই। তাই তাঁকে দলে এনেছি।

প্রসঙ্গত, ১১ জানুয়ারি উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব|শনিবার লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে মায়াবাতী এবং অখিলেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top