News Flash

  • Home
  • Uncategorized
  • বড়মুড়ায় বাস দুর্ঘটনা, হত এক, আহত ২৩
Image

বড়মুড়ায় বাস দুর্ঘটনা, হত এক, আহত ২৩

তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৬ জানুয়ারি, (হি.স.) : জাতীয় সড়কে বড় ধরনের এক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন মারা ষাওয়ার পাশাপাশি ২৩ জন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তেলিয়ামুড়ার বড়মুড়ায়। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার সকাল প্রাষ় ১০টা নাগাদ তেলিয়ামুড়া থেকে একটি যাত্রীবোঝাই টিআর ০১ এ ১৪৯০ নম্বরের স্বরাজ মেজদা বড়মুড়ার দিকে যাচ্ছিল। বড়মুড়ার নারায়ণবাড়ি এলাকায় যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড়ে গিয়ে ধাক্কা মেরে পাশের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় বাসের কনডাক্টর কিশোর শুক্লদাস ঘটনাস্থলেই মারা যান। বাকি বাসের ২৩ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। 


জানা গেছে, আহতদের উদ্ধার করে দমকল কর্মী ও টিএসআর-এর জওয়ানরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু আহতের মধ্যে ১৬ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আহতদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। বাকিদের তেলিয়ামুড়া হাসপাতালে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top