News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক দুই ষড়ক দুর্ঘটনায় নিহত তিন, গুরুতর চার
Image

পৃথক দুই ষড়ক দুর্ঘটনায় নিহত তিন, গুরুতর চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ রাজ্যে পৃথক যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই যুবকের৷ জানা গেছে, সোমবার রাতে পথ দুর্ঘটনায় প্রাণ হারান রথীন্দ্র রিয়াং (৩৬) নামের এক ব্যক্তি৷ অপরদিকে একই রাতে সোনামুড়ার অপর এক সড়ক দুর্ঘটনায় শম্পা নারজারিয়ার মৃত্যু হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার রাতে আমবাসা থেকে মনুর দিকে যাওয়ার পঠে টিআর০৪ বি ৫৯১৮ নম্বরের এক সুকটির মুখোমুখি সংঘর্ষ হয় ১২ চাকার একটি পণ্যবাহী লরির সঙ্গে৷ জানা গেছে, সুকটিতে করে রবীন্দ্র রিয়াং আমবাসা থেকে মনু যচ্ছিলেন৷ লরির ধাক্কায় রবীন্দ্রবাবু সুকটি থেকে পড়ে গুরুতর আহত হন৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি, মারা যান রথীন্দ্র রিয়াং৷ একই রাতে সোনামুড়ায় অপর যান দুর্ঘটনায় শম্পা নারজারিয়ার মৃত্যু হয়েছে৷ তিনি এলবিসি ইটভাট্টার কাজে ছিলেন৷ এমন সময় আচমকা পেছন দিক দিয়ে একটি লরি এসে তাঁকে ধাক্কা দেয়৷ সাথে সাথে তার সহকর্মীরা রক্তাক্ত অবস্থাতে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ কিন্তু জিবি হাসপতাালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে৷


গোমতী জেলার উদয়পুরে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্র্মন্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তি রাবার বাগানের ম্যানেজার বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ বিএসএফের দ্রুতগামী গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে পথচারী ব্যক্তির মৃত্যু হয়৷ প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিযে যান৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু তাকে শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ রাধা কিশোরপুর থানার পুলিশ এ ব্যাপারে মামলাগ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ স্থানীয় মানুষের অভিযোগ বিএসএফ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর যানবাহন গুলি অত্যন্ত দ্রুতগতিতে চলচাল করে৷ ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান মৃতের এক নিকটাত্মীয়৷


রাজ্যে পথ দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ প্রতিদিনই কোন না কোন স্থানে পথ দুর্ঘটনায় প্রাণহানি এবং গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে৷ সোমবার রাতে গোমতী জেলার উদয়পুর থেকে মহারাণী যাওয়ার পথে একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পালাটানা ও টিপিসির সামনে পড়ে যায়৷ তাতে মারুতি গাড়ির চার জন যাত্রী গুরুতরভাবে আহত হন৷ দুর্ঘটনার খবর পেয়ে ওটিপিসির ফায়ার সার্ভিসের জওয়ানরা দ্রুত ঘটনাস্থালে ছুটে আসেন৷
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে তারা উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে যায়৷ এ ব্যাপারে কাকড়াবন থানায় একটি মমলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top