News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের ফতেহপুরে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ, আহত ৪১
Image

উত্তরপ্রদেশের ফতেহপুরে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ, আহত ৪১

ফতেহপুর, ১৩ জানুয়ারি (হি.স.) : ট্রাকের সঙ্গে রাজ্য পরিবহন নিগমের বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ ও আহত ৪১। রবিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের ফতেহপুরের মোহার গ্রামের কাছে ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছে।এদিন রাজ্য পরিবহন নিগমের যাত্রীবোঝাই বাসটি কানপুর থেকে ফেতহপুরের দিকে যাচ্ছিল। কল্যাণপুর থানার অন্তগর্ত মোহার গ্রামের কাছে উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের দিক একেবারে দুমড়েমুছড়ে গিয়েছে। ঘটনাস্থলেই বাসের মধ্যে থাকা পাঁচ যাত্রীর মৃত্যু হয়। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে।

খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশের অপেক্ষায় না থেকে গ্রামবাসীরা নিজেরাই দুর্ঘটনাগ্রস্ত বাসটির থেকে আহতদের উদ্ধারের কাজে নেমে পড়ে। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান।কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে ট্রাকটির একটি চাকা ফেটে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বাসটিকে সজোরে ধাক্কা মারে। তার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top