News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়ীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাইল বামফ্রন্ট
Image

মাধববাড়ীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাইল বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ জিরানিয়ার মাধববাড়ির ঘটনা নিয়ে শেষ পর্যন্ত বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাল রাজ্য বামফ্রন্ট৷ যদিও গতকালই মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন৷ বামফ্রন্ট কমিটি এই ঘটনার তদন্ত হাইকোর্টের কোন বিচারপতিকে দিয়ে করানোর দাবি জানিয়েছে৷ তদন্ত শেষে দোষিদের শান্তির দাবিও জানিয়েছে রাজ্য বামফ্রন্ট৷ শুক্রবার মেলারমাঠে দশরথদেব স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধর একথা জানান৷ মাধববাড়ির এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজন ধর৷ তিনি বলেন, ৮ জানুয়ারি বন্ধের সমর্থনে কিছু টিএসআর এর সমর্থক রাস্তায় বসেছিল৷ তাদের উপর পুলিশ দমনমূলক আক্রমণ সংগঠিত করে৷ পুলিশের দমনমূলক আক্রমণে আহত হন ১২জন৷

বিজন ধরের প্রশ্ণ ঐদিন এমন কি পরিস্থিতি ঘটল যেখানে পুলিশ গুলি চালিয়েছে৷ অভিযোগ উঠেছে কিছু সংখ্যক বিজেপি’র লোকজন ঐ জায়গায় বন্ধ সমর্থনকারীদের উপর মারমুখী অবস্থানে ছিল৷ বিজেপি’র কারণেই উত্তেজনা বেশি ছড়ায় বলে অভিযোগ আনেন বিজন ধর৷ তিনি বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যেই আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে৷ আতঙ্কের দিন কাটাচ্ছেন এডিসি এবং তার বাইরের সংখ্যালঘুরা৷ যা উদ্বেগজনক বলে মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান৷ সামগ্রিক দিক বিচার বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান৷ এবং এই তদন্ত করতে হবে হাইকোর্টের বিচারপতিকে দিয়ে৷
বিজন ধর এদিন বিস্ময় প্রকাশ করে বলেন, ঘটনার পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এবং মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সিপিআইএম দল এবং প্রাক্তনমন্ত্রী মানিক দে’র নাম জানিয়ে দেন৷ কিসের ভিত্তিতে দুই মন্ত্রী এই বক্তব্য রেখেছেন তার প্রশ্ণ তোলেন বামফ্রন্ট চেয়ারম্যান৷ এই অভিযোগ মনগত এবং বিত্তিহীন বলে তিনি জানান৷ এই ধরনের বিভ্রান্তকর মন্তব্য না করে রাজ্যে দ্রুত শান্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান৷ রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখারও দাবি জানান৷
এদিনও সরকারকে একহাত নেন বিজন ধর৷ বলেন সরকার নতুন কিছুই বাস্তবায়িত করছে না৷ বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে৷ যারা এই ঘটনাগুলিকে নিয়ে সিপিএমের উপর দোষারোপ করতে চাইছে একটা অংশ বিপথে পরিচালিত করতে চাইছে৷ এই ধরনের ঘটনার নিন্দা জানায় বামফ্রন্ট৷ বিজনবাবুর সাফ বক্তব্য, বামপন্থীরা মনে করে কোনভাবেই জাতি উপজাতি সম্প্রীতির ভাঙতে দেওয়া হবে না৷ তার জন্য বিপন্ন না হয় তার চেষ্টা চালিয়ে যাবে বামফ্রন্ট৷
বিজন ধর এদিন আগামীকালের এডিসি বন্ধের বিরোধীদের বলেন এই পরিস্থিতিতে বন্ধ না ডেকে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্য বামফ্রন্ট নেতৃত্বরাও উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top