News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে মহাকরণ অভিযান ১০,৩২৩ এডহক পে শিক্ষকদের
Image

পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে মহাকরণ অভিযান ১০,৩২৩ এডহক পে শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ নিয়মিতকরণ করা, চাকুরির সুনিশ্চয়তা প্রদান সহ ৫ দফা দাবি আদায়ে শুক্রবার মহাকরণ অভিযান সংগঠিত করল ১০,৩২৩ এড-হক পে শিক্ষকরা৷ এদিন দুপুরে মহাকরণে অভিযানে শামিল হয়ে রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উদ্দেশ্যে ডেপুটেশন দেয় শিক্ষকরা৷ যদি রাজ্য সরকার দাবিপূরণ না করে তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে শিক্ষকরা৷ আন্দোলনের অঙ্গ হিসেবে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখাবে ১০,৩২৩ শিক্ষকরা৷ পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে শেষ হয় সার্কিট হাউসের সামনে৷ সেখান থকে একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে দাবিসনদ তোলে দেয়৷

যদিও দলীয় কাজে বাইরে থাকায় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এদিন নিজ হাতে দাবিসনদ তোলে নেননি৷ অল ত্রিপুরা সরকারি ১০,৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের পক্ষে বিমল সাহা জানিয়েছেন দাবিগুলি অনাদায়ে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলবে৷ খুব শীঘ্রই শিক্ষকরা চাকুরির নিশ্চয়তার দাবি জানিয়ে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ প্রদর্শন করবে৷
এদিনের ১০,৩২৩ শিক্ষকদের মিছিলে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল বেশি৷ বিমল সাহা জানিয়েছেন দাবিপূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে এদিন মিছিল শেষে সার্কিট হাউসে হয় সভা৷ উল্লেখ করা যায় ২০১৯ সালের মার্চ পর্যন্ত এড-হক শিক্ষক হিসেবে চাকুরি করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top