News Flash

  • Home
  • Uncategorized
  • এপ্রিলের মাঝামাঝিতেই চন্দ্রযান-২ মিশনের পরিকল্পনা : ইসরো
Image

এপ্রিলের মাঝামাঝিতেই চন্দ্রযান-২ মিশনের পরিকল্পনা : ইসরো

বেঙ্গালুরু, ১১ জানুয়ারি (হি.স.): চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝিতেই শুরু হতে চলেছে দেশের দ্বিতীয় চন্দ্রাভিযান। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)-এর চেয়ারম্যান কে সিভান শুক্রবার এই অভিযান, চন্দ্রযান-২ -এর কথা ঘোষণা করেন। দশ বছর আগের চন্দ্রযান-১ -এর আধুনিক সংস্করণ হতে চলেছে এই ৮০০ কোটি টাকার চন্দ্রযান-২।


উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে চন্দ্রযান-২ অভিযান শুরু হবে বলে জানিয়েছিল ইসরো। পুরো অভিযানটি সফল করতে খরচ হবে প্রায় ৮০০ কোটি টাকা। কে সিভান এদিন সাংবাদিকদের বলেন, \”চন্দ্রযান-২ মিশনের সম্ভাব্য সময় ২৫ মার্চ থেকে এপ্রিলের শেষ। খুব সম্ভবত যা এপ্রিলের মাঝামাঝিতেই হতে পারে।\” তিনি আরও জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মাঝে এই মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় তা সম্ভব হয়নি। ইসরো চেয়ারম্যান আরও বলেছেন, ফেব্রুয়ারিতে সম্ভব না হওয়ায় আগামী এপ্রিল মাসে এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top