News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন-কাম্বলি, শেষ শ্রদ্ধা গুরুকে
Image

ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন-কাম্বলি, শেষ শ্রদ্ধা গুরুকে

মুম্বই, ৩ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হল ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের৷ দীর্ঘ রোগভোগের পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সচিন তেন্ডুলকরের ছোটবেলার ক্রিকেটগুরু আচরেকর স্যার৷


রমাকান্ত আচেরেকর

বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ শিবাজী পার্কে নিয়ে আসা হয়৷ সেখানেই অগুণিত ক্রিকেট ছাত্ররা তাঁকে শেষশ্রদ্ধা জানায়৷ তাঁর কোচিং কেরিয়ারের দুই প্রধান ছাত্র সচিন ও বিনোদ কাম্বলিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়৷ স্যারের উদ্দেশ্যে তাঁর ছাত্ররা শেষযাত্রায় এদিন ‘অমর রহে’ স্লোগান তোলে৷ অন্তিম যাত্রায় গুরু আচরেকরকে কাঁধ দেন সচিন তেন্ডুলকর৷উল্লেখ্য, বুধবার সচিন তেন্ডুলকরের ক্রিকেটগুরু রমাকান্ত আচেরেকর মারা যান৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর৷ ক্রিকেটের শিক্ষাগুরু হিসেবে দ্রোণাচার্য ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ছিলেন আচরেকর৷ সচিন ছাড়াও তাঁর শিক্ষায় ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন অনেক ক্রিকেটারই৷ সচিন ছাড়াও ভারতকে বিনোদ কাম্বলি, প্রবীণ আমরের মত ক্রিকেটার দিয়েছেন আচরেকর স্যার৷ মুম্বইয়ের দাদরের শিবাজী পার্কে তাঁর ক্রিকেট কোচিং ক্যাম্প কারোর অজানা নয়৷ শিবাজি পার্কে আচরকেরের হাতেই ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল সচিন রমেশ তেন্ডুলকরের৷ জীবনে একমাত্র প্রথমশ্রেণির ম্যাচ খেলা আচেরকর সচিনের ক্রিকেটগুরু হিসেবে ক্রিকেটবিশ্বে পরিচিত ছিলেন৷ আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর বছর পাঁচেক পরেও গুরু পুর্ণিমায় ক্রিকেটগুরুকে স্মরণ করতে ভোলেননি লিটল মাস্টার৷

মাত্র ১২ বছর বয়সে দাদা অজিত তেন্ডুলকরের হাত ধরে আচরেকের কাছে ক্রিকেট শিখতে গিয়েছিলেন৷ মাত্র ১৬ বছরে করাচি টেস্ট অভিষেক হয়েছিল মাস্টারের৷ তার পর দীর্ঘ ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করেছে তাঁর ব্যাট৷ আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির মালিক আরও স্মরণ করেন তাঁর গুরুকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top