News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ, কুয়াশার দাপটে দিল্লিতে বিঘ্নিত রেল পরিষেবা
Image

উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ, কুয়াশার দাপটে দিল্লিতে বিঘ্নিত রেল পরিষেবা

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ| একই সঙ্গে ঘন কুয়াশার দাপট| বিঘ্নিত রেল ও সড়ক পরিবহণ ব্যবস্থা| রাজধানী দিল্লিতে ২০১৪ সালের রেকর্ড ভেঙে বৃহস্পতিবারই সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল ৩.৪ ডিগ্রিতে| কিন্তু, শুক্রবার কিছুটা বাড়ল তাপমাত্রার মারদ| এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস| তা সত্ত্বেও, এদিন ভোর থেকেই কনকনে শীতের আমেজ ছিল দিল্লিতে| বছরের শেষ মাসে ঠাণ্ডার কামড় ভালোই টের পাচ্ছেন রাজধানীর মানুষজন|
দিল্লির আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষবরণ পর্যন্ত শীতের পরশ অব্যাহত থাকবে দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে| আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস| এদিন সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ| এদিকে, প্রচণ্ড পরিমাণে ঠাণ্ডা ও তার জেরে হওয়া কুয়াশার কারণে রাজধানী দিল্লিতে এদিন বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা| দেরিতে চলেছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন| রেল সূত্রের খবর, কুয়াশার কারণে বাতিল করা হয়েছে ডাউন দুন এক্সপ্রেস, ডাউন অমৃতসর মেল, আপ তুফান মেল, আপ আনন্দবিহার এক্সপ্রেস| বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়ে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top