News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে বঙ্গ বিজেপি
Image

গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে বঙ্গ বিজেপি

নয়াদিল্লি-কলকাতা, ২৪ ডিসেম্বর, (হি. স.): শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই গেল বঙ্গ বিজেপি। গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দ্রুত মামলা শুনানির জন্য সোমবার বিজেপি-র তরফে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। আদালত সেই আবেদন গ্রহণ করে কি না তার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। এ দিন সকালেই বিজেপি-র তরফে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে। অন্যদিকে, ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার।

সোমবার সকালেই দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। আদালত সূত্রে খবর, ওই আবেদনে কিছু ত্রুটি রয়েছে। সেই ত্রুটি শুধরে ফের আবেদন জমা দিতে বলা হয়। এ দিন সেই ত্রুটি মুক্ত আবেদন জমা যদি দিতে পারে বিজেপি তবে আজই শুনানির সম্ভাবনা রয়েছে বলে দাবি করছেন বিজেপির লিগাল সেলের আইনজীবীরা। তাঁরা জানিয়েছেন, যদি তা নয়, তবে প্রধান বিচারপতি ভ্যাকেশন বেঞ্চে পাঠিয়ে দিতে পারেন মামলা। আবেদনের গুরুত্ব বুঝে ২৭ ডিসেম্বর পর্যন্ত শুনানি হতে পারে। তবে ইতিমধ্যেই শুক্রবার রাজ্যের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে শীর্ষ আদালতে। অর্থাৎ রাজ্যের প্রতিনিধিত্ব ছাড়া ওই মামলার শুনানি করা যাবে না।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top