News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ধ্যারাতে সেকেরকোট বাজারে বোমা বিস্ফোরণন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

সন্ধ্যারাতে সেকেরকোট বাজারে বোমা বিস্ফোরণন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২১ ডিসেম্বর৷৷ সেকেরকোটে সন্ধ্যারাতে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ কে বা কারা এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তার কোন ক্লু বের করতে পারেনি পুলিশ৷ তবে স্থানীয় জনমনে এই বিস্ফোরণকে ঘিরে নানা প্রশ্ণ উঠছে৷ গোটা সেকেরকোটে থমথমে পরিস্থিত৷ মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনী৷ তদন্ত শুরু করা হয়েছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ অন্ধকারেই হাতরাচ্ছে৷ তবে, এই বিস্ফোরণে কেউ নিহত বা আহত হয়নি৷ তেমন কোন ক্ষয়ক্ষতিরও খবর নেই৷
সংবাদে প্রকাশ, মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ কেউ দোকানের শার্টার কোন রকমে বন্ধ করে বাড়ি চলে যান৷ আবার কেউ দোকানের দরজা খোলা অবস্থায় চিৎকার করে বাজার থেকে নিরাপদ স্থানে ছুটে যান৷ শুক্রবার রাত আটটা দশ মিনিট নাগাদ সেকেরকোট নিউমার্কেট দ্বিতল ভবনের ভেতরে ৷ যেখানে রয়েছে সেকেরকোট পঞ্চায়েত অফিস৷ খবর ছড়িয়ে পরতেই এই নিউমার্কেটের ব্যবসায়ীরাই নন গোটা সেকেরকোট বাজারের ব্যবসায়ীরা দোকন বন্ধ করে বাড়িতে চলে যান৷
শুক্রবার ছিল সেকেরকোট বাজারের হাটবার৷ আর যে জায়গা থেকে বোমা বিস্ফোরণের আওয়াজ বেরিয়ে আসে সে জায়গার মধ্যে সব্জী ব্যবসায়ীরা সব্জী এবং আসবাবপত্র রাখা থাকোত৷ কিভাবে বোমা বিস্ফোরণ ঘটে এনিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ কারণ গেইটের মধ্যে রয়েছে তালা৷ আর তালা অবস্থায় বোমা নিক্ষেপ করা অসম্ভব৷ একটি সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে পাকা ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে এবং পাকাবাড়ির কিছু অংশেও নাকি ফাটল ধরেছে৷ আবার এও শোনা গিয়েছে লোহার রডগুলিও নাকি দুমরে মুচড়ে গিয়েছে৷ এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে সেখানে পৌঁছে আমতলী থানার পুলিশ৷ তদন্ত শুরু করা হয়েছে৷ তবে পুলিশের বক্তব্য কয়েকটি চকলেট বোমাকে একত্রিত করে বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ পুলিশের দাবি, এলাকার পরিস্থিতি নষ্ট করার জন্য দুসৃকতিরা এই বিস্ফোরণ ঘটিয়েছে৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে শাসক ও বিরোধী সিপিএমের সেকেরকোটে সংঘর্ষ হয়েছে৷ হয়তো রাজনৈতিক হিংসার কারণেই এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top