News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর উপত্যকায় শুরু হল ‘চিল্লাই কালান’, শৈত্যপ্রবাহে কাবু ভূস্বর্গ
Image

কাশ্মীর উপত্যকায় শুরু হল ‘চিল্লাই কালান’, শৈত্যপ্রবাহে কাবু ভূস্বর্গ

শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| হাড় কাঁপুনি ঠাণ্ডায় জবুথবু লেহ, কার্গিল এবং শ্রীনগর সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত| এরইমধ্যে কাশ্মীর উপত্যকায় শুক্রবার থেকে শুরু হয়ে গেল ৪০ দিন ব্যাপী ‘চিল্লাই কালান’| প্রতি বছর ২১ ডিসেম্বর থেকে শুরু হয় ‘চিল্লাই কালান’| আগামী ৩১ জানুয়ারি ‘চিল্লাই-কালান’ শেষ হয়ে যাবে, তবে শৈত্যপ্রবাহ তার পরেও অব্যাহত থাকবে উপত্যকাজুড়ে| ভূস্বর্গের মানুষজনের জন্য সবথেকে কঠিন সময় হল এই ‘চিল্লাই কালান’ পর্ব| এই সময় রাস্তা থাকে স্যাঁতসেঁতে, জলাশয়ে জমে যায় বরফ|
এমতাবস্থায় প্রবল ঠাণ্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত| শুক্রবার জম্মু ও কাশ্মীরের লাদাখ রিজিওনের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১২.৭ ডিগ্রি সেলসিয়াস| হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা পড়েছে কার্গিলেও| কার্গিলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.১ ডিগ্রি সেলসিয়াস| শুক্রবার জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস| উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস| ভূস্বর্গে হাড় কনকনে ঠাণ্ডার মধ্যেও প্রচণ্ড পরিমাণে খুশি পর্যটকরা| কাশ্মীর উপত্যকার পাশাপাশি মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় কাঁপছে জম্মু রিজিওনও|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top