শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| হাড় কাঁপুনি ঠাণ্ডায় জবুথবু লেহ, কার্গিল এবং শ্রীনগর সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত| এরইমধ্যে কাশ্মীর উপত্যকায় শুক্রবার থেকে শুরু হয়ে গেল ৪০ দিন ব্যাপী ‘চিল্লাই কালান’| প্রতি বছর ২১ ডিসেম্বর থেকে শুরু হয় ‘চিল্লাই কালান’| আগামী ৩১ জানুয়ারি ‘চিল্লাই-কালান’ শেষ হয়ে যাবে, তবে শৈত্যপ্রবাহ তার
পরেও অব্যাহত থাকবে উপত্যকাজুড়ে| ভূস্বর্গের মানুষজনের জন্য সবথেকে কঠিন সময় হল এই ‘চিল্লাই কালান’ পর্ব| এই সময় রাস্তা থাকে স্যাঁতসেঁতে, জলাশয়ে জমে যায় বরফ|
এমতাবস্থায় প্রবল ঠাণ্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত| শুক্রবার জম্মু ও কাশ্মীরের লাদাখ রিজিওনের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১২.৭ ডিগ্রি সেলসিয়াস| হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা পড়েছে কার্গিলেও| কার্গিলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.১ ডিগ্রি সেলসিয়াস| শুক্রবার জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস| উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস| ভূস্বর্গে হাড় কনকনে ঠাণ্ডার মধ্যেও প্রচণ্ড পরিমাণে খুশি পর্যটকরা| কাশ্মীর উপত্যকার পাশাপাশি মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় কাঁপছে জম্মু রিজিওনও|
কাশ্মীর উপত্যকায় শুরু হল ‘চিল্লাই কালান’, শৈত্যপ্রবাহে কাবু ভূস্বর্গ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















